1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ওষখাইন রজায়ী দরবার শরীফে ১১ মে বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে-গাজীপুর সংবাদ  ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ-গাজীপুর সংবাদ  জামালপুরে হযরত শাহজামাল(রঃ) স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন-গাজীপুর সংবাদ  জমকালো আয়োজনে দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!-গাজীপুর সংবাদ  চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের বিদায়, নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্টিত-গাজীপুর সংবাদ Vegasino : Votre Plateforme Privilégiée pour les Activités de Casino en Ligne Roll Dorado : Votre propre Plateforme Premium pour les Divertissements de Casino en Réseau Plinko: Izčrpen Pripomoček za Zabavo, ki Conquered Igralnice Plinko: The Definitive Handbook to Excelling at Our Experience of Luck and Tactics Plinko: Het Topklasse Casino Game voor Aanpak en Mazzel

কামরুলের জনপ্রিয়তা আকাশচুম্বী মিফতাহ সিদ্দিকী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন,কামরুলের জনপ্রিয়তা আকাশচুম্বী। হাওরের মানুষ তাকে ভালবেসে নাম দিয়েছে হাওর বন্ধু। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতির কাংকিত নির্বাচন। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি আন্তরিকভাবে কাজ করবে। হাওর এলাকার মানুষ যুগের পর যুগ অবহেলার শিকার। প্রাকৃতিক দুর্যোগ, কর্মসংস্থানের অভাব ও মৌলিক সুবিধা না পাওয়ায় এ অঞ্চলের মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। বিএনপি সব সময় গরিব-দুঃখী ও মেহনতি মানুষের কথা চিন্তা করে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে যাচ্ছে।

বৃহস্পতিবার বিকালে জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক সাচনা বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ বিএনপিকেই চায়। বিএনপি আজ জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দেশ ও গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। তার নেতৃত্বেই বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে অটল রয়েছে।

এ সময় তিনি আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।এবং ধানের শীষের প্রীতিকের জন্য যারা প্রতিযোগিতা করেছিলেন তাদেরকে জনতার মাঝে পরিচয় করিয়ে দেন।

সভায় জামালগঞ্জ বিএনপির আহবায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে জামালগঞ্জ বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মো: আব্দুল মালিক ও জামালগঞ্জ বিএনপির ২য় যুগ্ম আহবায়ক মো: আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) ১ আসনের ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাড. মো. আব্দুল হক।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুল আগামী ১২ তারিখ সারা দিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই এবং একটি সুন্দর ভবিষ্যৎ দেখার আশা রাখেন। আমরা এক সাথে থাকতে চাই, গড়তে চাই দেশ।

জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, সাবেক এমপি নজির হোসেনের সহধর্মিণী সালমা নজির, সুনামগন্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর উপজেলা বি এনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত জুনাব আলী জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মুনসুর মোহাম্মদ শওকত, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক আফিন্দী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মু.রশীদ আহমদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাজাহান,

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com