1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

গজারিয়ায় চলন্ত বাসে ছাত্রী ধর্ষণের চেষ্টা,আটক -২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩০৩ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা চলন্ত বাসে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে।এই ঘটনায় ওই ছাত্রীর চাচা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে অভিযুক্ত চালক ও হেলপারকে আটক করে পুলিশ।

অভিযুক্ত ওই চালক রাব্বি(১৭)উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং হেলপার ইয়ামিন(১৫)একই ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের মরহুম মনির হোসেনের ছেলে।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী জানান,তিনি গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। স্কুল শেষ করে দুপুর আড়াইটার দিকে বাউশিয়া চর বাউশিয়া মধ্যমকান্দি তার বাড়িতে ফেরার জন্য মেসার্স আর এম ট্রান্সপোর্ট কোম্পানির একটি মিনি বাসে ওঠেন। ওই সময় বাসটিতে ছয়-সাতজনের মতো যাত্রী ছিল। বাসটি এক-দেড় কিলোমিটার যাওয়ার পর বাস থেকে তিনি ছাড়া অন্য সকল যাত্রী নেমে যায়।বাসে কোনো যাত্রী না থাকার সুযোগে বাসের চালক এবং হেলপার তাকে উত্ত্যক্ত করতে শুরু করে।একপর্যায়ে তার হাত ধরে টানা হেঁচড়া শুরু করে তারা।এ সময় তাদের সাথে স্বামী-স্ত্রীর মতো আচরণ করতে বলে এবং তাদের কথা না শুনলে তাকে মেরে ফেলার হুমকি দেয় তারা।চলন্ত অবস্থায় চালক বাসটি মধ্যমকান্দিতে না থামিয়ে তাকে চর বাউশিয়া এলাকার মাজারের দিকে নিয়ে যাচ্ছিল।ওই সময় তিনি চিৎকার শুরু করলে তারা তাকে বাস থেকে নামিয়ে দেয়। পরে একজনের কাছ থেকে মোবাইল নিয়ে তিনি তার বাড়িতে ফোন করে ঘটনা খুলে বললে তার চাচা ৯৯৯-এ পুলিশের সহায়তা চান।

বিষয়টি সম্পর্কে ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর চাচা জানান, ‘প্রকাশ্য দিবালোকে এ ঘটনা কিভাবে ঘটতে পারে? বাসটিতে কোনো নম্বর প্লেট নেই,শুনেছি বাসটির রুট পারমিটও নেই।চালক ও হেলপারের যে বয়স,তাতে মনে হয় তাদের লাইসেন্সও নাই।

বিষয়টি সম্পর্কে বিআরটিএ মুন্সীগঞ্জের সহকারী পরিচালক প্রকৌশলী তৌহিদুল ইসলাম তুষার বলেন,এ পরিবহনের গাড়ির রুট পারমিট নেই।দ্রুতই আমরা এই সমস্ত গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করব।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মোল্লা সোহেব আলী বলেন,এ ঘটনায় বাসটির চালক,হেলপার এবং বাসটি আটক করা হয়েছে।গাড়িটির কোনো নম্বর প্লেট ছিল না এবং চালকের ড্রাইভিং লাইসেন্স নেই।বিস্তারিত পরে জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com