1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ’র চট্টগ্রাম কার্যকরী কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সাড়ে ৪২ লাখ টাকার আত্মসাকৃত প্লাস্টিক দানা ও কাভার্ডভ্যান উদ্ধার:সিএমপির পতেঙ্গা থানা-গাজীপুর সংবাদ  গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম ———— গণমাধ্যম জনআস্থা, সমাজে ইতিবাচক পরিবর্তনে অংশীদার ও গুরুত্বপূর্ণ ভূমিকায়-গাজীপুর সংবাদ  গ্রাফিতি অপসারণে নির্দেশনা দেওয়া হয়নি:মেয়র শাহাদাত’র বিবৃতি-গাজীপুর সংবাদ  জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন-গাজীপুর সংবাদ  কালভার্ট বন্ধ করায় কৃত্রিম বন্যা: কাপাসিয়ায় পানিবন্দি ৫ গ্রাম, ফসল ও মাছ ভেসে দিশেহারা এলাকাবাসী-গাজীপুর সংবাদ  শিক্ষকরা আমাদের সন্তানদের সুশিক্ষা দিয়ে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলেন —— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ৫ খুনের ঘাতক ফোরকানের অর্ধগলিত মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার-গাজীপুর সংবাদ  গজারিয়া তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে জনতার ঢল-গাজীপুর সংবাদ  Parimatch Casino Login: Manual Completo de Acesso e Gerenciamento da Sua Conta

বিজয় উদযাপনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান ভিপি নূরের-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী ভিপি নুরুল হক নূর বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানান।

সোমবার গলাচিপা মডেল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিপি নূর এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক সময় তাকে প্রশ্ন করেছিলেন, ট্রাক প্রতীক নিয়ে তিনি বিজয়ী হতে পারবেন কি না। জবাবে তিনি বলেছিলেন, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে যদি অন্য কাউকে ধানের শীষ প্রতীক না দেওয়া হয়, তাহলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সে সময় তারেক রহমান তার বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

ভিপি নূর বলেন, ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রস্তুত থাকতে হবে। বিজয়ের মিষ্টি খেয়ে সবাই ঘরে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো.গোলাম মস্তোফা, সদস্য সচিব মো. আলতাফ মাহমুদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান,
পৌর যুবদলের আহবায়ক মো. রফিকুল ইসলাম খান, সদস্য সচিব মো. সাহেব আলী মাতুব্বর,

গণ অধিকার পরিষদের সভাপতি হাফিজুর রহমান, ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সদস্য সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জাকির মুন্সী, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাইম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ প্রমুখ।
এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠন, গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com