1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গজারিয়ায় ঘোড়ার মাংস বিক্রি সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন-গাজীপুর সংবাদ  গজারিয়া চিহ্নিত তেল চোরাকারবারি মাসুম গংয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে কাপাসিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের জামালগঞ্জে ৪০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আলী হোসেন গ্রেফতার-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ-গাজীপুর সংবাদ  ৮ পাম্প ঘুরেও মেলেনি তেল, লোকাল বাসেই সংসদে এমপি সালাহউদ্দিন আইউবী-গাজীপুর সংবাদ  SkyHills Gaming: Uitgebreide Analyse van Ons Online Gaming Systeem গজারিয়ায় জবাইকৃত ১৩টি ঘোড়া ফেলে পালালো চক্রের সদস্যরা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে পিআইও কার্যালয়ে হামলা:মামলা দায়ের,গ্রেপ্তার-১,আহত-৭-গাজীপুর সংবাদ  মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বে আসতে চান পরিশ্রমী ছাত্রনেতা বিল্লাল হোসেন-গাজীপুর সংবাদ 

সালমা নজির কে সংরক্ষিত নারী এমপি চায় সুনামগঞ্জের হাওরবাসী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ টাইম ভিউ

রোকন উদ্দিন তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ এক আসনে বারংবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ট্যাকেরঘাট সাব সেক্টরের সহকারী কমান্ডার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি হাওরাঞ্চলের অবিসংবাদিত নেতা প্রয়াত নজির হোসেন এর সহধর্মিণী বিশিষ্ট নারী নেত্রী সালমা নজির কে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসাবে দেখতে চায় সুনামগঞ্জ এক আসন তথা হাওরবাসী।

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সালমা নজির সুনামগন্জ এক তথা প্রতিটি উপজেলাতে বিএনপির বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন৷তিনি ধানের শীষের মনোনয়ন এর জন্য সুনামগঞ্জ এক আসনে প্রতিযোগিতা করেছেন। তিনি প্রতিটি মানুষের দোয়ারে দোয়ারে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা পৌছে দিয়েছেন। তিনি চুড়ান্ত দলীয় মনোনয়ন না পেলেও। দলীয় মনোনীত প্রার্থী কে বিজয়ী করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি ছুটে গিয়েছেন হাওর পারের কৃষক শ্রমিক জনতার পাশে। তিনি বলেছেন আমরা সকলেই ধানের শীষের জন্য প্রতিযোগিতা করেছি দল একজনকে মূল্যায়ন করেছে এখন আমাদের দায়িত্ব হলো সকলে মিলে ধানের শীষ কে বিজয়ী করা।তিনি তারেক রহমানের বার্তাটুকু মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। তিনি সকলকে বলেছিলেন আমরা ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরবো। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে সুনামগন্জ এক আসনে ধানের শীষকে বিশাল ভোটে বিজয়ী করে রাষ্ট্র নায়ক তারেক রহমানকে উপহার দিতে পেরেছি এজন্য সকল জনগণের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।


সালমা নজিরের প্রয়াত স্বামী নজির হুসেন সুনামগঞ্জ এক আসনকে বিএনপির দুর্গ হিসেবে ঘরে তুলেছেন। তার রাজনৈতিক নেতৃত্ব হাওরবাসী চিরজীবন স্বরন রাখবে।ফ্যাসিবাদী এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে তার রাজনৈতিক প্রজ্ঞাদিয়ে নেতা কর্মী সমর্থকদের সাহস যুগিয়েছেন।তিনি ছিলেন হাওরাঞ্চলের স্বপ্ন পূরুষ। তিনি সুনামগঞ্জ এক আসনে সংসদ সদস্য থাকাকালীন হাওরাঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।তিনি নির্বাচনী এলাকায় অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা মন্দির রাস্তাঘাট নির্মাণের পাশাপাশি তাহিরপুর উপজেলায় তিনটি শুল্ক ষ্টেশন স্থাপন করেছেন যার মাধ্যমে হাজার হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করে।শুল্ক ষ্টেশন স্তাপনের ফলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন হয়েছে । অনেক ব্যাবসায়ী আজ ব্যাবসা করে প্রতিষ্ঠিত হয়েছেন। নজির হোসেন ছিলেন উন্নয়নের বাতিঘর।

সুনামগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ এবং তার সমর্থিত ও শুভাকাঙ্ক্ষীরা সালমা নজির কে মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চেয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন।

নজির হোসেন জীবদ্দশায় স্বপ্ন দেখতেন সুনামগঞ্জ -১( তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা মধ্যনগর) আসনের হাওর জনপদের অবহেলিত মানুষের উন্নয়নের।

অবহেলিত এ জনগোষ্ঠীর প্রত্যাশা সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে সালমা নজির কে দল থেকে মূল্যায়ন করলে এ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, সেই সাথে এ জনপদের মানুষকে নিয়ে প্রয়াত নজির হোসেন এর স্বপ্ন পূরণ হবে।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই মানবিক নারী নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করবেন- এমনটাই আশা এ জনপদের মানুষের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com