1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
Warum Casino Rewards eine kluge Wahl für jeden Spieler ist Velvet Pixels and Neon Chips: The Little Luxuries of Online Casino Nights CHRDF এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  Renkli Dijital Lobi: Çevrimiçi Casinonun Görünmez Sahnesi পবিত্র রমজানকে সামনে রেখে রাণীশংকৈলে মোবাইল কোর্ট: ৫ ব্যবসায়ীকে জরিমানা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে হেডলাইটের আলো জ্বালিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা; শহীদ মিনারে অব্যবস্থাপনার অভিযোগ-গাজীপুর সংবাদ  গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি-গাজীপুর সংবাদ  একুশের চেতনা ও একুশ শতকের বাংলাদেশ— মোঃ শহীদুল ইসলাম-গাজীপুর সংবাদ  শিক্ষাঙ্গনে শহীদ মিনার: নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে জরুরি পদক্ষেপ।সমাজকর্মী মাহবুব কাউসার-গাজীপুর সংবাদ  Spielen Sie sicher und gewinnen Sie groß mit schnelltest-msp.de

CHRDF এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ টাইম ভিউ

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) উপলক্ষে কক্সবাজার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (CHRDF)-এর উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার CHRDF উখিয়া কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, মাতৃভাষার প্রতি ভালোবাসা বৃদ্ধি এবং ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সমাজসেবক মোহাম্মদ ইউনুস আরমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া কলেজের ইংরেজি প্রভাষক ইসমাইল ফারুক মানিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর জিয়াউল মানিক, উন্নয়নকর্মী মাহাবুব কাউসার এবং ডিইউএলসি-এর সভাপতি তানজিম হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন CHRDF-এর প্রোগ্রাম ম্যানেজার মাহমুদুল হক মাহমুদ। আয়োজক দলের মধ্যে ছিলেন রবিউল হাসান, মিজানুর কবির, জাহেদুল ইসলাম, জাহেদা আক্তার, রুসা, গিয়াস উদ্দিন এবং আম্মার।

আয়োজকরা জানান, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জাগ্রত করা এবং শিক্ষার্থীদের সৃজনশীল ও জ্ঞানভিত্তিক শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে গুণগত শিক্ষা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-4)- গুণগত শিক্ষা নিশ্চিতকরণ অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com