1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
জায়গা-সম্পত্তি সীমানা বিরোধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইকে রক্তাক্ত যখম হামলা-গাজীপুর সংবাদ  সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন-গাজীপুর সংবাদ  সঠিক পথে থাকলে সফলতা আসবেই উদীয়মান উদ্যোক্তা ই-টপ ম্যাট্রেসর ব্যবস্থাপনা পরিচালক নাঈম সজল!-গাজীপুর সংবাদ  জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে খাজা শাহসুফি আলহাজ্ব হযরত নুরনবী (রহঃ) মামার ৫২ তম বার্ষিক ওরস মাহফিল সম্পন্ন-গাজীপুর সংবাদ  সালমা নজিরকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় হাওরাঞ্চলের জনগন-গাজীপুর সংবাদ  Пин Ап казино официальный сайт Pin Up вход Казахстан গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলের বহুল আলোচিত পিআইওকে মারধর মামলার প্রধান আসামি গণনঅধিকর পরিষদ নেতা মামুন গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  খেলার মাঠে ঘরবাড়ি নির্মাণের পায়তারা: কাপাসিয়ায় সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী-গাজীপুর সংবাদ 

১১নং ভরপাশা ইউনিয়নকে ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়তে চান গণমাধ্যম ব্যক্তিত্ব খান মো:মেহেদী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক :-

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমাজসেবক খান মো:মেহেদী।

বর্তমানে তিনি জাতীয় দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ক্রাইম রিপোর্টার ও ঢাকার বার্তার নিউজ এডিটর হিসেবে এবং দৈনিক ৭১ সংবাদ এর সহ-সম্পাদক ও প্রকাশক ও বাকেরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের-সহ প্রচার সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

নিঃস্বার্থ সমাজসেবা ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অঙ্গীকার ব্যক্ত করে খান মে:মেহেদী ১১নং ভরপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন। উল্লেখ্য,গণমাধ্যম ব্যক্তিত্ব খান মেহেদী ইতিপূর্বে একাধিক স্বনামধন্য জাতীয় সংবাদপত্রে উচ্চপদে কর্মরত ছিলেন।

তরুণ এই সমাজসেবক সংবাদমাধ্যমকে জানান, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুখী-সুন্দর সমাজ বিনির্মাণে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ের উন্নয়ন প্রয়োজন। সেই লক্ষ্যকে সামনে রেখেই তিনি ১১নং ভরপাশা ইউনিয়নকে একটি ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তুলতে চান।

আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর সমর্থন ও ভোট চেয়ে তিনি বলেন, “আমি অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে চাই।”

খান মেহেদী ১১নং ভরপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কৃষ্ণকাঠী গ্রামের খান পরিবারের বিশিষ্ট সমাজসেবক মরহুম হেলাল উদ্দিন খানের পুত্র।

এলাকার প্রবীণ ও তরুণদের সাথে আলাপকালে খান মেহেদী দারিদ্র্যমুক্ত, সুশিক্ষাবান্ধব ও বৈষম্যহীন একটি আদর্শ ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দেন। মেহনতী মানুষের অধিকার রক্ষা এবং উন্নয়নের ধারাকে তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করতে তিনি ইউনিয়নবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।

এলাকার সাধারণ মানুষের মতে, একজন গণমাধ্যম ব্যক্তিত্ব নির্বাচনে অংশগ্রহণ করলে ইউনিয়নের সার্বিক চিত্র বদলে যেতে পারে। নির্বাচনী ডামাডোলে ভোটারদের নজর কাড়তে বর্তমানে মাঠ চষে বেড়াচ্ছেন এই তরুণ প্রার্থী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com