1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা জামায়াতের ইফতার মাহফিল —————————————————————— ইনসাফপূর্ণ সমাজ গঠনে রমজানের শিক্ষা নিয়ে দেশের ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে—-জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল্লাহ -গাজীপুর সংবাদ  দুই প্রতিদ্বন্দ্বীর দৃষ্টান্ত স্থাপন: কাপাসিয়ার নবনির্বাচিত এমপির সাথে বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের সৌজন্য সাক্ষাৎ-গাজীপুর সংবাদ  তরুণ সাংবাদিক খান মেহেদীর শুভ জন্মদিন আজ-গাজীপুর সংবাদ  গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক-গাজীপুর সংবাদ  প্রয়াত সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো?-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের জোরালো বার্তা “একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়”-গাজীপুর সংবাদ পুলিশ হত্যার ঘটনার দ্রুত তদন্ত করা হবে-ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী-গাজীপুর সংবাদ  Optimal Transaction Alternatives · within the Philippines casino voslot Est-Ce Que HypeBet Casino De Jeux Dargent Se Déclarer Vitamine A Nomade Parier Sur Savoir casino together • FR Try Your Luck

গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১১ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

​মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আধিপত্য বিস্তার এবং ‘সুপারস্টার গ্রুপ’-এর ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মহড়া দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১ মার্চ) দুপুরে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন সুপারস্টার ইন্ডাস্ট্রির সামনে এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় আনারপুরা ও ভবেরচর এলাকার বিএনপির দুটি পক্ষের লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ওই সময় ককটেল বিস্ফোরণে মত তিনটি শব্দ পাওয়া যায় তবে সেগুলো ককটেল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুপুর দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এক পক্ষের ​মিজানুর রহমান বলেন, “আমাদের প্রতিষ্ঠান এম.কে. এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে বৈধ কার্যাদেশের মাধ্যমে সুপারস্টার গ্রুপে মালামাল সরবরাহ করে আসছে। গত কয়েকদিন ধরে স্থানীয় শাহাদাত হোসেন পান্নু, কাইয়ুম ও শাহনুর মেম্বারসহ ২০-২৫ জনের একটি গ্রুপ কোম্পানির কাছে চাঁদা দাবি করে আসছিল। দাবি পূরণ না হওয়ায় আজ তারা পরিকল্পিতভাবে কারখানার সামনে মহড়া দেয় এবং ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।”

অপর পক্ষের ​শাহাদাত হোসেন পান্নু অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “আমি আজ সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত উপজেলা পরিষদে ছিলাম এবং এরপর থেকে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। আমি যতটুকু জানি আনারপুরা গ্রামের কিছু লোক বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে কারখানার সামনে মহড়া দিতে এলে ভিটিকান্দি ও আলীপুরা গ্রামের বাসিন্দারা একজোট হয়ে তাদের বাধা দেয়। গ্রামবাসীর ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেছে।”

এদিকে প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, “দুপুরে কারখানার প্রধান ফটকের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। সেগুলো ককটেল কি না তা নিশ্চিত করে বলতে পারছি না। তবে স্থানীয় কিছু যুবককে কারখানার আশেপাশে মহড়া দিতে দেখা গেছে।”

​গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, “সেখানে কথা কাটাকাটির একটি ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এর বাইরে বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com