
সেলিম মাহবুবঃ
পবিত্র মাহে রামাদানের তাৎপর্য ও রমজান মাসে শিক্ষা ও আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার উদ্যোগে ‘মাহে রামাদানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) বিকেলে ছাতকের কালারুকা জয়েন্ট কনভেনশন হল ও কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ স্থানীয় সুধীজন এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মোঃ আবদুল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “রমজান মাস কেবল উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে নিজেকে মুত্তাকী হিসেবে গড়ে তোলার মাস। সমাজের সকল অন্যায় ও শোষণমুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে রমজানের শিক্ষা আমাদের সবচেয়ে বড় পাথেয়।” তিনি বর্তমান কঠিন সময়ে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ত্যাগের মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।
ছাতক উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আকবর আলী’র সভাপতিত্বে ও সেক্রেটারি প্রিন্সিপাল হাফিজ জাকির হোসাইন’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাহ আলম।

ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা রমিজ উদ্দিন, ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ,ছাতক উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) আহবায়ক সাইদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির কাজী সৈয়দ মুনসুর আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলমাস উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি আব্দুল আউয়াল, মাওলানা মাখছুছুর রহমান এবং ইসলামী ছাত্র শিবির ছাতক উপজেলা (উত্তর’র) সভাপতি আফজাল হোসেন। ছাতক উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান আমাদের শৃঙ্খলার শিক্ষা দেয়। সেই শিক্ষা নিয়ে দেশের ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply