1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজারের নেতরছই গ্রামে পুর্ব শত্রুতার জেরে এক বসত বাড়িতে হামলা, ভাংচুর-লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭৯ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়নের নেতরছই গ্রামে পুর্ব শত্রুতার জেরে হাজী হাসন আলীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ একই গ্রামের দুদু মিয়া,পাবেল মিয়া, শানুর মিয়া ও ফজর আলী। গত ২ মার্চ রাত সাড়ে ১১ টায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় বয়োবৃদ্ধ হাজী হাসন আলী ও সুলতান আহমেদ রায়হান নামের একজন আহত হয়েছেন। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ ঘটনায় হাজী হাসন আলীর প্রবাসী পুত্র মো. হিরণ মিয়া বাদী হয়ে দোয়ারাবাজার থানায় নেতরছই গ্রামের মৃত জহুর আলীর পুত্র দুদু মিয়া এবং দুদু মিয়ার পুত্র পাবেল মিয়া, সমছু মিয়ার পুত্র শানুর মিয়া, ফজর আলী সহ অজ্ঞাতনামা
৪/৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।

হামলাকারীরা বাড়ির বাউন্ডারি, মেইন গেইট, বসতঘরের কলাপসিবল গেইট ভাংচুর করে বসতঘরের একটি কক্ষে ঢুকে ঘরের ভেতর ভাংচুর করে এবং আলমিরা ভাঙ্গিয়া নগদ দুইলক্ষ টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাড়ির গেইটে ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়েছে বলেও থানায় দেয়া অভিযোগে উল্লেখ করা হয়।

মামলার বাদী জানিয়েছেন, ঘটনার সময়েই জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌছে তার পিতাকে আহত অবস্থায় উদ্ধার করেছে।##

ছবিতেঃ ৪ আসামি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com