1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

ঘরে ফেরা হলো না নির্মাণ শ্রমিক শামিমের-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৫ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীতে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে

মোঃ শামিম (২৯) নামের এক
নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৪সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের পিটিআই রোড সড়কস্থ
নির্মাণধীন কনকট টাওয়ারে এ ঘটনা ঘটে। নিহত শামিম গাইবান্ধার ফুলছুড়ি কালির বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা
মোঃ রেজাউল এর ছেলে।

প্রতিদিনের ন্যায় আজও শহরের
পিটিআই রোড সড়কস্থ নির্মাণধীন কনকট টাওয়ারের ৮ম তলায় নির্মাণ শ্রমিকের কাজ শুরু করেন শামিম। সন্ধ্যায় নির্মাণধীন ভবনের ময়লা ফেলতে কার্নিশের কাছে গেলে
পা পিছলে নিচতলায় পড়ে যান তিনি। এসময় ৮ তলায় ২ জন
রাজমিস্ত্রী ও নিহত শামিমসহ দুই জন শ্রমিক কাজ করছিল।
পরে স্থানীয় লোকজন এসে
শামিমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে উপর থেকে অন্য নির্মাণ শ্রমিকরা নিচে নেমে আসে।
পরে তাকে গুরুতর আহত
অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের
কর্তব্যরত চিকিৎসক ডা,শামিমা
নাসরিন বলেন, নির্মাণধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে
আহত নির্মাণ শ্রমিক শামিমকে
হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com