
মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের
লন্ডনে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ২০২৬–২০২৮ মেয়াদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি লন্ডনের তারাতারি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জাবেল সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক এম এ সবুর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক সলিসিটর সাদিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস্পায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন, ইউনুছ মিয়া, সালেহ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুস সামাদ রাজু, কোষাধ্যক্ষ সিপার রেজা, সহ-কোষাধ্যক্ষ ইখতিয়ার মিয়া মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমেদ রনি, আপ্যায়ন সম্পাদক সাইফুজ্জামান দীপলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান, শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাসভীর আহমেদ ফাহিম, উপদেষ্টা আশরাফুল হক জালাল ও নাইম আহমেদ।
এছাড়া বড়লেখা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বড়লেখা এসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ, কমিউনিটি লিডার নাজিম আহমেদ চৌধুরী, মইনুল ইসলাম, কুলাউড়া এসোসিয়েশনের ফয়জুল ইসলাম ও শামীম আহমেদসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ইউনুছ মিয়া জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটির নাম ঘোষণা করেন।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি জহিরুল ইসলাম জাবেল উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply