1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ, সচেতনতার আহ্বান ইউএনও’র-গাজীপুর সংবাদ  ছাতকে ২০ পিচ ইয়াবা সহ ১ জন ও নিয়মিত মামলায় ১ জন– গ্রেফতার ২-গাজীপুর সংবাদ  সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে রাণীশংকৈলে বিএনপি–জামায়াত সংঘর্ষ,আহত-৪-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ইউএনও অফিসে হামলা: নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনতাই, বিএনপি সভাপতিসহ ৪০ জনকে আসামি করে মামলা -গাজীপুর সংবাদ  গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ-গাজীপুর সংবাদ  Tower Rush: Dit Beste Gaming Strategiespel Royale Lounge: Je Bestemming voor Hoogwaardige Online Casino Vermaak Red Baron: La Vivencia de Navegación Aérea Suprema en Slots Premium Besloten Casino Experience: Jouw Entree Tot VIP Gaming Lucky Max: Je Beste Bestemming voor Online Casino Vermaak

ঠাকুরগাঁওয়ে ইউএনও অফিসে হামলা: নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনতাই, বিএনপি সভাপতিসহ ৪০ জনকে আসামি করে মামলা -গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১ টাইম ভিউ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঢুকে একটি কলেজের নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতিসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে হরিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার ১৩ মার্চ  বিকেলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মেদনীসাগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। নিয়োগ বোর্ডে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দীনের নেতৃত্বে একদল ব্যক্তি হঠাৎ করে ইউএনও’র কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারা নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে পরীক্ষার নথিপত্র নিয়ে টানাহেঁচড়া শুরু করেন। উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা বাধা দিলে হামলাকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা নিয়োগ পরীক্ষার রেজুলেশন খাতা, নোটিশ খাতা, ফলাফল শিট, মৌখিক পরীক্ষার স্বাক্ষর শিট, নিয়োগ বিজ্ঞপ্তি এবং জনবল কাঠামোর গুরুত্বপূর্ণ কাগজপত্র জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এতে নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে পড়ে। ঘটনার পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশিদ বাদী হয়ে হরিপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় সরকারি কাজে বাধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি এবং এক নারী শিক্ষককে লাঞ্ছনার অভিযোগ আনা হয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দীন, মো. মোকলেসুর রহমান, মো. এরফান আলী, মো. ফারুক, মো. মাসুদ রানা, মো. উজ্জল, মো. আসিফ, মো. মনিরুজ্জামান, কাদীর কম্পিউটার এবং মো. শরিফ। এজাহারে আরও বলা হয়, হামলার সময় বাধা দিতে গেলে মোছা. মোতাহারা পারভীন নামে এক নারী শিক্ষককে টানাহেঁচড়া করে লাঞ্ছিত করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। হরিপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শরীফুল ইসলাম বলেন, “ছিনিয়ে নেওয়া সরকারি নথিপত্র উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং প্রশাসনিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে বলে স্থানীয়দের অভিমত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com