1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার মৃত্যু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০৭ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. এস্কেন্দার আলীর (৭১) মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ২০২৩) রাত সাড়ে ৮টার সময় নুরুল্লাপুর মাদ্রাসা গেটের নিকটে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে।
নিহত এস্কেন্দার আলী উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের মৃত কফিল উদ্দীন সরকারের ছেলে। আহত মোটরসাইকেল আরোহী ভাদুরবটতলা গ্রামের টিপু সুলতানের ছেলে মো. আনিছুর রহমান রকি (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এস্কেন্দার আলী এশার নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে নুরুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদে যাওয়ার সময় ঈশ্বরদী থেকে লালপুরগামী রেজিস্ট্রেশন বিহীন অ্যাপাচি মোটরসাইকেল ধাক্কা দিলে উভয় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর রক্তাক্ত জখম হন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এম এ হাসান প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত সাড়ে ১০টা দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের ভাতিজা আল আমিন জানান, তাঁর চাচা মসজিদে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। হঠাৎ মানুষের চিৎকার শুনে বাড়ি থেকে বের হয়ে দেখেন চাচা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁকে প্রথমে লালপুর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর চারঘাট এলাকায় তিনি মারা যান।
তিনি বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিশু সাহিত্যিক, নাটোর জেলার একমাত্র শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা আখতার হুসেনের চাচা। বীর মুক্তিযোদ্ধা এস্কেন্দার আলীর মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নিহত এস্কেন্দার আলী দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার সকাল ১১টায় নুরুল্লাপুর দাখিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তাঁর স্ত্রী রেহেনা বেগম, এক ছেলে সাফওয়ান (বেসরকারি একটি প্রতিষ্ঠানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত), এক মেয়ে সিনথিয়াসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন জানান, এ ব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা নেওয় হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com