1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

পটুয়াখালীতে হেজবুত তাওহীদ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪৯ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

হেজবুত তাওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের বরকতময় আবহে আয়োজিত এ ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয় পৌর শহর ফায়ার সার্ভিস রোড, জেলা প্রেসক্লাব, পটুয়াখালী অস্থায়ী কার্যালয় ।

অনুষ্ঠানে হেজবুত তাওহীদের বিভাগীয় ও জেলা কমিটির শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেজবুত তাওহীদ বিভাগীয় জেলা কমিটির সভাপতি রুহুল আমিন মৃধা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবীর মৃধা,প্রচার সম্পাদক, ইলিয়াস হোসেন, ছাত্র ফোরামের সভাপতি দেশের পত্র প্রিন্ট মিডিয়ার স্টাফ রিপোর্টার জুবায়ের আহমেদ সাব্বির ও সদর উপজেলা সভাপতি খোকন তালুকদার । এছাড়াও হেজবুত তাওহীদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাব,পটুয়াখালী সভাপতি মোঃ মশিউর রহমান,সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসাইন। সিনিয়র সহ-সভাপতি মোঃ জামাল আকন সহ ইলেকট্রনিক্স ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী ও সংগঠনের সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, মুসলিম জাতির বর্তমান দুরবস্থার প্রধান কারণ তারা তাওহীদের পথ থেকে সরে গেছে। আল্লাহর দেওয়া বিধান পরিত্যাগ করে মানুষের তৈরি বিধান অনুসরণ করার ফলে মুসলিম উম্মাহ নানা সংকটে পড়েছে। তিনি বলেন, যতদিন মুসলিম জাতি আল্লাহকে একমাত্র বিধানদাতা হিসেবে মেনে না নেবে, ততদিন তাদের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।
আলোচনা শেষে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com