1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯৯ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অবৈধ চুনা কারখানা স্থাপনের প্রস্তুতি নেওয়ার আগেই অভিযান চালিয়ে তা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া (পূর্ব নয়াকান্দি) গ্রামে রাকিবুল মিয়ার বাড়িতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এ সময় নির্মাণাধীন চুনা কারখানার অবকাঠামো ভেঙে ফেলা হয় এবং ব্যবহারের জন্য আনা পাথর, ইটসহ বিভিন্ন মালামাল অপসারণ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, গোপনে সেখানে চুনা কারখানা স্থাপনের প্রস্তুতি চলছিল। ইতোমধ্যে ট্রাকযোগে পাথর, ইটসহ প্রয়োজনীয় মালামাল আনা হয়। এতে গ্রামের সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। কারখানাটি চালু হলে পরিবেশ দূষণসহ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি হতো বলে আশঙ্কা করেন তারা। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

এদিকে ভারী যানবাহন চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অভিযান শেষে ইউএনও মাহমুদুল হাসান বলেন, অবৈধ ভাবে কোনো চুনা কারখানা স্থাপনের সুযোগ নেই। শুরুর আগেই সেটি উচ্ছেদ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট জমির মালিক ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ ও জনস্বার্থবিরোধী কোনো কার্যক্রম গজারিয়ায় বরদাস্ত করা হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com