1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে দুইশত ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে উত্তর খুরমা ইউনিয়নে সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদুল আষহা র, শুভেচছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান মোয়াজ্জেম হোসেন সাহেদ-গাজীপুর সংবাদ Beef Casino Review Max 125% up to C$900 + 600 Free Spins *সরকারের রাজস্ব ক্ষতি ২ কোটি টাকা* সুনামগঞ্জে সুরমা নদীতে বালু উত্তোলন-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ১২৭ তম জন্মবার্ষিকী পালন-গাজীপুর সংবাদ  ছাতকে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষ চালকসহ দুই জন আহত-গাজীপুর সংবাদ  WinPlace Casino: Your Personal Entrance to Top-Tier Online Gaming Distinction WinBet Casino: Je Ultieme Wegwijzer voor Online Gaming Wildzy Gaming – Din Ultimative Vejledning til Gaming, Kampagner og Transaktionsmuligheder

ইতিহাসে বিরল: গাজীপুরের কাপাসিয়ায় এক মায়ের ৫ সন্তান প্রসব, সবাই সুস্থ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫৭ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে এক বিরল ও অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছে এলাকাবাসী। উপজেলার দিগাবো গ্রামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচটি সন্তান জন্ম দিয়েছেন। গত ৫ এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে মা মাসুমা বেগম এই ৫টি সুস্থ সন্তান প্রসব করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দিগাবো গ্রামের বাসিন্দা কাজল মিয়ার (৪৫) স্ত্রী মাসুমা (৩০) গত ৫ এপ্রিল প্রসব বেদনা নিয়ে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি হন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি ৫টি সন্তান জন্ম দেন। এর মধ্যে ৩ টি ছেলে ও ২ মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। চিকিৎসকদের মতে, মা ও সন্তানরা সবাই বর্তমানে সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন। চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম জানান, এটি দেশের চিকিৎসা ইতিহাসে একটি অত্যন্ত বিরল ঘটনা। তিনি বলেন: “সাধারণত এমন ক্ষেত্রে শিশুদের ওজন অনেক কম থাকে এবং ঝুঁকি বেশি থাকে। কিন্তু এই পাঁচটি শিশুর সম্মিলিত ওজন প্রায় ৮ কেজির মতো। প্রতিটি শিশুর ওজন গড়ে ১ কেজি ৪০০ গ্রাম থেকে ১ কেজি ৫০০ গ্রামের মধ্যে, যা এই পরিস্থিতিতে বেশ আশাব্যঞ্জক। বাংলাদেশে একসঙ্গে ৫টি সুস্থ শিশু জন্মের ঘটনা এর আগে দেখা যায়নি। বিরল এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে কাজল মিয়ার বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। দূর-দূরান্ত থেকে মানুষ একনজর শিশুদের দেখার জন্য ছুটে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক ইতিবাচক আলোচনা চলছে। ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করলেও শিশুদের বাবা-মা বর্তমানে গণমাধ্যমের সামনে সরাসরি কোনো সাক্ষাৎকার দিতে রাজি হননি। তারা এই মুহূর্তে সন্তানদের স্বাস্থ্য এবং পরিবারের গোপনীয়তা বজায় রাখাকেই প্রাধান্য দিচ্ছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com