1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
খেলার মাঠে ঘরবাড়ি নির্মাণের পায়তারা: কাপাসিয়ায় সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী-গাজীপুর সংবাদ  ইতিহাসে বিরল: গাজীপুরের কাপাসিয়ায় এক মায়ের ৫ সন্তান প্রসব, সবাই সুস্থ-গাজীপুর সংবাদ  ঢাকা–কিশোরগঞ্জ সড়কে মুখোমুখি বাস সংঘর্ষে আহত অন্তত ১২-গাজীপুর সংবাদ  ছাতকে স্ত্রী’ হত্যা মামলায় স্বামী সাদ্দামকে কারাগারে প্রেরণ-গাজীপুর সংবাদ  Veilig en verantwoord spelen bij FGFOX casino Nederland Πώς να αξιοποιήσετε τις κριτικές για το Robocat Καζίνο προς όφελός σας Pin Up və Azərbaycanlı oyunçular: Problemlər, həllər və ağıllı seçimlərin yolu প্রবাসে ঝরল তরতাজা প্রাণ দক্ষিণ আফ্রিকায় আততায়ীর গুলিতে রাণীশংকৈলের সোহানের মৃত্যু-গাজীপুর সংবাদ  Новости Казахстана только из официальных источников Millioner Casino : Votre propre Adresse de Jeu en Ligne Numérique Premium

খেলার মাঠে ঘরবাড়ি নির্মাণের পায়তারা: কাপাসিয়ায় সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হিজলীয়া গ্রামে একটি ঐতিহ্যবাহী খেলার মাঠে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণের চেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে হিজলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এই মানববন্ধনে কয়েকশ নারী-পুরুষ ও শিশু-কিশোর অংশ নেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হিজলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামে মসজিদ, ঈদগাহ, হাফিজিয়া মাদ্রাসা ও সামাজিক কবরস্থান সংলগ্ন এই খোলা জায়গাটি গত ১৩ বছর ধরে এলাকার শিশু-কিশোর ও যুবকরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করছে। মাঠটির সাবেক মালিক মো. মজিবুর রহমান মোল্লা (প্রয়াত) এক সময় গ্রামবাসীর সামনে জায়গাটি খেলার মাঠের জন্য দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে স্থানীয়রা প্রায় ৫ লক্ষ টাকা ব্যয় করে মাটি ভরাট করে মাঠটিকে খেলার উপযোগী করে তোলেন। অভিযোগ উঠেছে, জমিদাতার মৃত্যুর পর তার ওয়ারিশরা সেই প্রতিশ্রুতি রক্ষা না করে অতি গোপনে একটি ‘দুষ্টচক্রের’ কাছে জমিটি বিক্রি করে দিয়েছেন। বর্তমানে সেই চক্রটি মাঠ দখল করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণের পাঁয়তারা করছে।

এলাকাবাসীর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন হিজলীয়া গ্রামের সন্তান ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সরকার। উল্লেখ্য, তার পরিবারই অত্র এলাকার স্কুল, মসজিদ ও ঈদগাহর জন্য বিপুল পরিমাণ জমি দান করেছেন। তিনি বলেন:”আমাদের পরিবার স্কুলের জন্য ৪১ শতাংশ, ঈদগাহর জন্য ৩৫ শতাংশ এবং কবরস্থানের জন্য ৩৫ শতাংশ জায়গা দান করেছে। এই মাঠটি আমাদের সন্তানদের নিঃশ্বাস নেওয়ার জায়গা। এখানে ঘরবাড়ি হলে শিক্ষাপ্রতিষ্ঠানের সৌন্দর্য নষ্ট হবে এবং পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য (গাজীপুর-৪) বরাবর একটি লিখিত অভিযোগ পেশ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, উক্ত বিদ্যালয়টি একটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র এবং দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। মাঠটি বেদখল হলে সরকারি এই স্থাপনাগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বর্তমান সরকারের ক্রীড়াবান্ধব নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, যুবসমাজকে মাদক ও বিপথগামিতা থেকে রক্ষা করতে এই মাঠটি রক্ষার কোনো বিকল্প নেই। তারা অনতিবিলম্বে মাঠটিকে ‘খেলার মাঠ’ হিসেবে সরকারিভাবে জনস্বার্থে বরাদ্দ দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। এই ঘটনায় একটি অনুলিপি কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র নিকটও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com