1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ 

গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাঈম এর উপর পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ।

গজারিয়ায় উপজেলার ভবেরচর বাজারস্থ বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে অর্ধ শতাধিক বীর মুক্তিযোদ্ধার মধ্যে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক মো:সি রাজুল ইসলাম পিন্টু,সদস্য সচিব আব্দুল কাদের,যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির মিন্টু,মাহাবুল আলম খাঁন,আ:সাত্তার ঢালী,আ:গাফফার প্রমুখ।

এ সময় লিখিত বক্তব্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মো:সিরাজুল ইসলাম পিন্টু বলেন,পূর্ব শক্রতার জেরে হত্যার উদ্দেশ্যে একজন মুক্তিযোদ্ধাকে যে ভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হলো তা ন্যাক্কারজনক,তাঁর দুটো পা,একটা হাত ভেঙ্গে দিয়েছে,মাথায় যেভাবে কুপিয়েছে তা যে কোন বিবেকবান মানুষকে কাঁপিয়ে দিবে,এই ঘটনায় মূল আসামী এখনো গ্রেফতার হয় নাই,আমরা চাই তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হোক,তা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

যুগ্ম আহবায়ক মাহাবুল আলম খাঁন বলেন, ছাত্রলীগ ক্যাডারদের হামলায় একজন বীর মুক্তিযোদ্ধা জীবন মৃত্যু’র মুখোমুখি অথচ এখনো তাদের গ্রেফতার করতে না পারা হতাশাজনক আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে চাই,দ্রুত তাদের গ্রেফতার দেখতে চাই।

উল্লেখ্য গত ৩১মার্চ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নস্থ ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক ও দনিয়া কলেজ শাখা ছাত্রলীগ এর সহ সভাপতি কাউসার আহমেদ তুহিন প্রধানের নেতৃত্বে ১০/১২জনের একটি দল বীর মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাঈমকে একা পেয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে রড দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাঁকে ঢাকা প্রেরণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com