1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

রায়পুরেে সুপারি চুরির প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধার ভাইকে কুপিয়ে জখম।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৬ টাইম ভিউ

পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার রায়পুরে সুপারি চুরির প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবের ভাই মনির আহমদকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গঠনাটি ঘটেছে রায়পুর ৬ নং কেরোয়া ইউনিয়ন এর পূর্ব কেরোয়া ৪ নং ওয়ার্ড মাঝি বাড়িতে। অভিযোগ সূত্রে ও সরেজমিন গিয়ে জানা যায়, ১৬ সেপ্টেম্বর শনিবার ভোরে মনির আহমদের সুপারি বাগান হইতে একই বাড়ির শাহজাহানের ছেলে রাকিব হোসেন (২২) সুপারি পাড়ার সময় গাছের আগায় থাকা অবস্থায় ধরে ফেলে। মনির আহমদ চুরির প্রতিবাদ করায় রাকিব উত্তেচিত হয়ে ধারালো দা দিয়ে মনিরের মাথায় কোপ মারে। তার শোর চিৎকারে মুক্তিযোদ্ধার মেয়ে সেলিনা আক্তার ও কামালের ছেলে জিদান হোসেন এগিয়ে আসলে রাকিবের বোন শ্যামলী ও রাকিবের মা নুরজাহান তাদেরকে লাঠি দিয়ে মেরে আহত করে। রক্তাক্ত আহত অবস্থায় মনির (৫৫), সেলিনা(৩৫), ও জিদান(১৯) কে রায়পুর সরকারী হাসপাতালে নিয়ে গেলে মনিরের মাথায় ৮ টি সেলাই দিয়ে ভর্তি করানো হয়, সেলিনা ও জিদান প্রাথমিক চিকিৎসা করে বাড়িতে আসে।

এ ব্যাপারে মৃত শাহাদাৎ উল্যার ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বাদী হয়ে, রাকিব, শ্যামলী ও নুরজাহানকে বিবাদী করে একটি এজাহার দায়ের করেন।

এ বিষয়ে রাকিবের বাড়িতে গিয়ে তাদেরকে পাওয়া যায়নি , রাকিবের বোন শ্যামলীর মোবাইলে ফোন করলে তিনি বলেন, আমার ভাইকে সুপারি চুরির অপরাধে তারা অনেক মেরেছে, আমার ভাই নির্দোষ।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বলেন, সুপারি চুরির প্রতিবাদ করায়, আমার ভাই, আমার কন্যা ও আমার ভাতিজাকে চোর চক্র মেরেছে, আমি এর প্রতিবাদ জানাই, দ্রুত মামলা গ্রগন করে আসামীদের গ্রেফতার করা হোক।

রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বাদী হয়ে একটি এজাহার জমা দিয়েছে, গঠনার তদন্ত চলছে, তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com