1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

বাউফলে যুবককে কুপিয়ে জখম-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৯ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী বাউফলের কাশিশুরী ইউনিয়নে মশিউর রহমান নিউটন (৩৭) নামে এক যুবকে কুপিয়ে জখম করা হয়েছে । রবিবারসন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের এস.এ. ইনস্টিটিউশনের সামনে এই ঘটনা ঘটে ।

সংশিষ্ট সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় এস.এ. ইনস্টিটিউশনের সামনে চা খেতে আসলে ৮–৯ জন তাকে এলোপাথাড়ি কুপিয়েহাত–পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন নিউটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত মশিউর রহমান নিউটন জানান, আমি হাসিব আলম তালুকদার এর রাজনীতি করার করণে বর্তমান কালিশুরী ইউনিয়ন চেয়ারম্যান নেছার উদ্দিন জামাল এর নির্দেশে সজন সিকদার,বাপ্পিমোল্লা,তরিকুল ইসলাম,কালু,বাহাদুর,সুমন,হাসান,সায়েম আমার উপর অতর্কিত হামলা চালায়।

কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন শিকদার জামাল মুঠোফোনে বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যার কথা বললেন (নিউটন), সে অনেক আগে রাজনীতি থেকে বিচ্যুত হয়েছে। তার সাথে আমার দ্বন্দ্বের প্রশ্নই আসে না।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল ইসলাম বলেন, আহত ব্যক্তির মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিন্হ পাওয়া গেছে। তাকে সিটিস্ক্যান করার পরামর্শ দেয়া হয়েছে। শারিরীক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য শে-র-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন,লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com