1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

তাহিরপুরে হাওরে ধান কাটায় কৃষকদের পাশে ইউএনও-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৪ টাইম ভিউ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

হাওরের পাকা ধান কেটে ঘরে তোলার আহ্বান জানিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক।
সাম্প্রতিক আবহাওয়া পরিস্থিতি ও অকাল বন্যার আশঙ্কার প্রেক্ষাপটে হাওরাঞ্চলের কৃষকদের মাঠে গিয়ে উৎসাহ প্রদান করেন তিনি।
রোববার উপজেলার শনির হাওর এলাকা পরিদর্শনকালে ইউএনও কৃষকদের সঙ্গে কথা বলেন এবং ধান কাটার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি শ্রমিক সংকট নিরসন ও দ্রুত ফসল ঘরে তুলতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
ইউএনও বলেন, “হাওরের কৃষকরা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের কষ্টার্জিত ফসল যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। পাকা ধান দ্রুত কেটে নিরাপদে ঘরে তুলতে আমরা কৃষকদের পাশে আছি।”
তিনি আরও বলেন, “প্রয়োজনে শ্রমিক সমন্বয় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সহায়তা বাড়ানো হবে। কৃষকদের কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে।”
এ সময় স্থানীয় কৃষকরা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ইউএনও’র সরাসরি মাঠে উপস্থিতি তাদের কাজে নতুন উদ্দীপনা জুগিয়েছে।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু, উপজেলা কৃষি কমকর্তা শরিফুল ইসলাম, উপজেলা পানি উন্নয়ন বোর্ড সহকারী প্রকৌশলী মনির হুসেন, সাংবাদিক রোকন উদ্দিন, ছাত্রদল নেতা রাহুল সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com