1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
ছাতক সিমেন্ট কোম্পানী শ্রমিক ইউনিয়ন বি-৮০”র উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকের চরমহল্লায় বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন কর্মসূচি ও সভা-গাজীপুর সংবাদ  বিনা চিকিৎসায় ধুঁকছেন গুণী সংগীত শিল্পী রব: সহায়তার জন্য আকুল আবেদন-গাজীপুর সংবাদ  খুব শীঘ্রই বাজারে আসছে সাংবাদিক খান মেহেদীর সম্পাদনায় দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪-গাজীপুর সংবাদ জামালপুরে অবৈধ দুটি ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত-গাজীপুর সংবাদ  ছাতকে মহান মে দিবস পালিত, শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকের জাতুয়া বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি হয়েছে-গাজীপুর সংবাদ  পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের অবহেলায় হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেল ২১ গ্রামের কৃষকের স্বপ্ন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে পুন: নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা- আহত-৩-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা-গাজীপুর সংবাদ 

ছাতক সিমেন্ট কোম্পানী শ্রমিক ইউনিয়ন বি-৮০”র উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৮ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

ছাতক সিমেন্ট কোম্পানি শ্রমিক ইউনিয়ন (সিবিএ) বি-৮০ এর উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কারখানা প্রাঙ্গণে সিবিএ বি-৮০ কার্যালয়ে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত ডা. ওয়াহিদুর রহমান। সিবিএ বি-৮০ সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আব্দুল কাদেরের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন (সিবিএ) বি-৮০”র সাধারণ সম্পাদক শফি উদ্দিন, ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান (প্রশাসন) রাজিব কুমার পাল, প্রকৌশলী (বিদ্যুৎ) রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) কাজী ফয়সাল, ইউসুফ আলী , (সিবিএ) বি-৮০’র কার্যকরী সভাপতি মিয়া হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাবেদ কাওসার, অস্থায়ী শ্রমিক ইকবাল হোসেন।

এসময় সভায় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আনোয়ার হোসেন, জাহিদ হাসান সুহেল, সারওয়ার খান বুলবুল, আশরাফ হোসেন সেলিম, কামরুজ্জামান কামাল, ইন্তাজ আলী, জাহাঙ্গীর আলম, সুলেমান খান সুমন, সুমন মিয়া প্রমুখ।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাদিক আহমদ।

এর আগে র‌্যালিটি কারখানার টাইম অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিবিএ বি—৮০ এর কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে (সিবিএ) সাধারণ সম্পাদক শফি উদ্দিন বলেন, নির্যাতিত নিপীড়িত শ্রমিকরা তাদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু সরকার কিছুতেই কর্ণপাত করছে না। বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে হলে আগে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে। কারখানাটিতে এখনও আওয়ামী ফ্যাসিবাদরা ঘাপটি মেরে বসে আছে। এরা দুর্নীতি আর অনিয়ম করে কারখানা চালু করতে দিচ্ছে না। এখানে সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলনের হস্তক্ষেপ কামনা করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com