
মিঠুন পাল পটুয়াখালী জেলা প্রতিনিধি
২ নং গোলখালী ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে সেবক হিসেবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন মোহাম্মদ টিপু মৃধা। সম্প্রতি এক বার্তায় তিনি ইউনিয়নের নলুয়াবাগীসহ সর্বস্তরের মানুষের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে এলাকার সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় জানান।
জনগণের উদ্দেশ্যে দেওয়া এক আবেগঘন বার্তায় মোহাম্মদ টিপু মৃধা বলেন, “২ নং গোলখালী ইউনিয়নের মাটি ও মানুষ আমার পরিবার। আমি আপনাদের শাসক বা শোষক হিসেবে নয়, বরং একজন বিনয়ী সেবক হিসেবে আজীবন পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়াই আমার পথচলার সবচেয়ে বড় শক্তি।”
গোলখালী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও স্বচ্ছ জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে তিনি আরও বলেন, “আমি কেবল প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই, কাজের মাধ্যমে প্রমাণ দিতে চাই। আমার লক্ষ্য হলো ২ নং গোলখালী ইউনিয়নকে একটি সেবামুখী ও আদর্শ ইউনিয়নে রূপান্তর করা, যেখানে প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার সহজে পাবেন।”
বিশেষ করে নলুয়াবাগীর মাটির প্রতি তার নাড়ির টানের কথা উল্লেখ করে তিনি বলেন, “গোলখালীর প্রতিটি ধূলিকণা আর প্রতিটি মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। পরিবর্তনের লক্ষ্যে এবং উন্নয়নের প্রত্যয়ে আমি আপনাদেরই একজন হয়ে কাজ করতে চাই।”
এলাকার উন্নয়নের চাকাকে সচল রাখতে এবং একটি সমৃদ্ধ ইউনিয়ন গড়তে মোহাম্মদ টিপু মৃধা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল পর্যায়ের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
Leave a Reply