1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ 

জাদুকাটা নদীতে ড্রেজার বন্ধে অভিযানকালে ম্যাজিস্ট্রেট-পুলিশের ওপর হামলা, আটক ১-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৩৮ টাইম ভিউ

তাহিরপুর সুনামগন্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদীর পাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৯ মে) গভীর রাতে জাদুকাটা নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম লিমন মিয়া ৪০ পিতা আব্দুল লতিফ সরকার।

জানা যায়, তাহিরপুরের পর্যটনকেন্দ্র জাদুকাটা নদী প্রতিবছর সরকার ইজারা দিয়ে থাকে। নদীটি থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করলেও সম্প্রতি সেখানে অবাধে নদীর পাড় কাটার অভিযোগ ওঠে। এতে নদীতীরবর্তী মানুষের বসতভিটা হুমকির মুখে পড়েছে।
এ পরিস্থিতিতে জেলা প্রশাসনের নির্দেশনায় নদীর পাড় কাটা বন্ধে সার্বক্ষণিক টাস্কফোর্স গঠন করা হয়। শুক্রবার রাতে পাড় কাটার খবর পেয়ে টাস্কফোর্সের সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করতে যান।

অভিযান চলাকালে ড্রেজার সংশ্লিষ্ট লোকজন ক্ষুব্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তাদের ওপর এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, “রাতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছেন। ঘটনায় জড়িতদের
চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com