
মোঃ ফেরদৌস মোল্লাহ্ পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা-এর কলারদোয়ানিয়া গ্রামের এক সাধারণ তরুণীর সঙ্গে পরিচয় হয়েছিল চীনের এক তরুণের। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া সেই পরিচয় প্রথমে ছিল শুধুই সাধারণ কথোপকথন। ধীরে ধীরে একে অপরকে জানার চেষ্টা, অনুভূতির আদান-প্রদান আর সময়ের সাথে গড়ে ওঠে গভীর এক সম্পর্ক।
ভাষা, সংস্কৃতি আর হাজার মাইল দূরত্ব—সব বাধা পেরিয়ে তাদের মাঝে জন্ম নেয় ভালোবাসা। চারপাশের মানুষের নানা প্রশ্ন, অবাক দৃষ্টি আর দূরত্বের সীমাবদ্ধতাকে উপেক্ষা করে তারা সিদ্ধান্ত নেন একসাথে জীবন কাটানোর।
অবশেষে ভালোবাসার টানেই চীনের সেই তরুণ ছুটে আসেন বাংলার ছোট্ট গ্রাম কলারদোয়ানিয়ায়। সেখান থেকেই শুরু হয় তাদের নতুন জীবনের গল্প।
তাদের এই সম্পর্ক এখন শুধু দু’জন মানুষের ব্যক্তিগত ভালোবাসার গল্প নয়, বরং এটি এক অনন্য উদাহরণ—যেখানে প্রমাণিত হয়েছে, সত্যিকারের ভালোবাসা কোনো দেশ, ভাষা কিংবা সীমান্ত মানে না। বিশ্বাস, সম্মান আর মায়ার বন্ধনই পারে দুই ভিন্ন পৃথিবীর মানুষকে এক সুতোয় বেঁধে রাখতে।
Leave a Reply