1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে ১৩০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ-গাজীপুর সংবাদ  বড়লেখা উপজেলা ছাত্র মজলিসের সভাপতি মামনুন, সেক্রেটারি তানজিম-গাজীপুর সংবাদ  নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মানবিক সেবায় অবদানের স্বীকৃতি-গাজীপুর সংবাদ  পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী’র পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন!-গাজীপুর সংবাদ  সফল ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সরব ব্যবসায়ী ও শ্রমিকরা-গাজীপুর সংবাদ  ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ 

ছাতক উপজেলার রাজবীর দে”র জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৭ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

ছাতক উপজেলার শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাজবীর দে জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছে। তার এ গৌরব অর্জনে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়-স্বজন সহ সকলের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।

রাজবীর দে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত কুমার দে ও ছাতকের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমা রানী দত্তের বড় ছেলে।

ছোটবেলা থেকেই সে মেধাবী, শৃঙ্খলাবোধ সম্পন্ন এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।

জানা যায়, বাংলাদেশ স্কাউটসের কাব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, নেতৃত্বগুণ, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে দক্ষতার স্বীকৃতিস্বরূপ সে জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করে।

২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজবীর দে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়।

পরে সিলেট বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করে সবার দৃষ্টি আকর্ষণ করে।

সে তার ধারাবাহিক সাফল্য ধরে রাখতে ও ভবিষ্যতেও আরও বড় অর্জনের স্বপ্ন দেখছে।

শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, “রাজবীর অত্যন্ত মেধাবী ও ভদ্র একজন অমায়িক শিক্ষার্থী।

পড়ালেখার পাশাপাশি কাব স্কাউটিং ও সহশিক্ষা কার্যক্রমে তার আগ্রহ প্রশংসনীয়। তার জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।

”রাজবীর দে’র মা সহকারী শিক্ষিকা রুমা রানী দত্ত বলেন, ছেলের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। তার সকল সফলতার পেছনে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও সবার দোয়া রয়েছে। ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য ভালো কিছু করতে পারে সে। এজন্য তিনি সকলের আশীর্বাদ কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com