1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গলাচিপায় সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত: মালামালসহ ‘পেশাদার চোর’ শাওন ঘরামী গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  জামালপুরে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের ছড়াছড়ি প্রশাসনের নিরবতায় জনমনে প্রশ্ন-গাজীপুর সংবাদ  Palpites para a Copa do Mundo 2026: tudo sobre as odds e dicas para Pronostic gagnant : analyse des cotes pour Brésil vs Norvège à la Coupe du গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  USDT sportsbook bonuses for World Cup 2026: maximize your betting experience تحليل Tournament fixtures: فرص باراغواي وفرنسا في كأس العالم 2026 বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম-গাজীপুর সংবাদ  কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  ¿Vale la pena el casino en Apuestas Mundial de Fútbol 2026 Argentina? Descubre la

জলমগ্ন তাহিরপুর হাওরপাড়ে সিএনআরএসের মানবিক উদ্যোগ,উপকৃত ৮৮৫ পরিবার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬৩ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

অতিবৃষ্টিজনিত টানা জলাবদ্ধতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে যখন বোরো ফসল পানির নিচে তলিয়ে যায়,তখন শুধু কৃষিজমিই নয় ভেঙে পড়ে প্রান্তিক কৃষক ও শ্রমজীবী মানুষের স্বপ্ন,জীবিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা। এমন সংকটময় পরিস্থিতিতে হাওরপাড়ের মানুষের পাশে দাঁড়িয়েছে স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ( সিএনআরএস)।

তাহিরপুর উপজেলার চারটি ইউনিয়নের মোট ৮৮৫টি ক্ষতিগ্রস্ত পরিবারকে বিকাশের মাধ্যমে মোট ৪৭ লাখ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।দুর্যোগে বিপর্যস্ত এসব পরিবারের জন্য এই সহায়তা তাৎক্ষণিক স্বস্তি ও কিছুটা অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুধু নগদ সহায়তাই নয়,জলাবদ্ধতা ও বন্যার কারণে খাদ্য সংকটে পড়া গবাদিপশুর জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এতে ৯৫টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৫০ কেজি ওজনের দুই বস্তা করে পশুখাদ্য বিতরণ করা হয়। এতে খামারিরা সাময়িকভাবে স্বস্তি ফিরে পেয়েছেন বলে জানা গেছে।

এছাড়া বর্ষা মৌসুমে ঢেউয়ের তীব্র আঘাতে ঝুঁকিতে থাকা জয়পুর নতুন হাটি এলাকায় বসতবাড়ি রক্ষায় হাটি প্রটেকশন বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয়দের আশা, এই বাঁধ বাস্তবায়িত হলে বসতবাড়ি ও জীবিকা রক্ষায় বড় ধরনের সুরক্ষা মিলবে।

সম্প্রতি সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ( সিএনআরএস)আয়োজনে অনুষ্ঠিত প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও অধিক পরামর্শ সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেহেদী হাসান মানিক।

সভায় প্রকল্প উন্নয়ন কর্মকর্তা ছাইফুল চৌধুরীর সঞ্চালনায়,প্রকল্পের অভিজ্ঞতা উপস্থাপন করেন রওনক জাহান মুনা। এছাড়া বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হারুন অর রশীদ,সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ( সিএনআরএস)এর প্রকল্প উন্নয়ন কর্মকর্তা ইয়াহিয়া সাজ্জাদ ও শাহ কামাল,তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, কালবেলা প্রতিনিধি সাংবাদিক সইকত হাসান এবং সাংবাদিক আহম্মদ কবির প্রমুখ।

বক্তারা হাওরাঞ্চলের প্রান্তিক কৃষকদের এই দুর্যোগ মোকাবিলায় মানবিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com