1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

সাপাহারে বন্যার্থদের মাঝে সরকারি ত্রান পৌঁছে দিলেন উপজেলা প্রশাসন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৮ টাইম ভিউ

নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে বন্যার্থদের সরকারি ত্রান সহায়তা হিসেবে চাউল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাতাড়ী ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থ ২০৫ টি পরিবারের মাঝে স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এর পরামর্শক্রমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০ কেজি করে সরকারি ত্রান সহায়তা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে উক্ত ত্রান সহায়তা বিতরণ করেন।

এসময় পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সংশ্লিষ্ট ইউপি সদস্যগন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার হঠাৎ করেই ভারতীয় উজান থেকে নেমে আসা ঢলে পাতাড়ী ইউনিয়নের বলদিয়াঘাটসহ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে করে ওই এলাকার প্রায় দুই শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েন। ওই দিন প্লাবিত এলাকা পরিদর্শন করেন নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এসময় প্লাবিত এলাকায় পানি যাতে না বাড়ে তাঁর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে স্থানীয় ইউপি সদস্যসহ সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন তিনি। আজ ওইসব এলাকায় ত্রান সহায়তা দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com