1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
“মেরুদণ্ড” স্বাস্থ্য সুরক্ষায় আধুনিক চিকিৎসায় সচেতনতার বিকল্প নেই: মেয়র শাহাদাত-গাজীপুর সংবাদ  বড়লেখায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিসচার উদ্যোগে ট্রাফিক ক্যাম্পেইন-গাজীপুর সংবাদ  সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা স্বাধীন সাংবাদিকতায় আঘাত: তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ-গাজীপুর সংবাদ  শারদীয় দুর্গাপূজায় গৌরীপুরের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নাজমুল হাসান আরিফ-গাজীপুর সংবাদ  *সুনামগঞ্জ কোর্টে পিটিশন মামলা দায়ের* ছাতকে বসতবাড়ির বাউন্ডারির সাপোর্টিং ওয়াল ভেঙে ঘর নির্মাণের অভিযোগ ভূমিখেকো প্রভাবশালীর বিরুদ্ধে-গাজীপুর সংবাদ  বড়লেখায় ‘রয়েল মার্ক’ ডিজিটাল সেন্টারের উদ্বোধন-গাজীপুর সংবাদ  আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় বসতবাড়িতে হামলা, নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় রাস্তা বিরোধ ও মসজিদে যাতায়াতে বাধা, এলাকাবাসীর ক্ষোভ-গাজীপুর সংবাদ 

জীবনরক্ষা চিকিৎসায় হেলিকপ্টারযোগে সিএমএইচে আনলো বিজিবি :সহায়তা সেনাবাহিনী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯৭ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় রাঙ্গামাটির দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ সদস্যকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচে আনলো বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর হাবিলদার মোঃ এলাহান মিয়া (৪৯) হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিজিবি সদস্যকে।

০৬ জুন দুপুরে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক
লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ তাৎক্ষণিকভাবে বিজিবি হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।

 

ঘটনাক্রমে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর হাবিলদার মোঃ এলাহান মিয়া (৪৯) কান্তালং বিওপি হতে লিংক টহলের মাধ্যমে দায়িত্ব পালনকালে চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ তাঁর বাম হাত ও বাম পায়ে তীব্র ব্যথা এবং অবশভাব অনুভূত হয়।

তিনি বলেন, ঘটনার পরপরই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে ঢাকার পিলখানাস্থ বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শক্রমে তাঁর মধ্যে Left-sided Hemiparesis জনিত উপসর্গ পরিলক্ষিত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দুর্গম পার্বত্য সীমান্তে কর্তব্যরত সদস্যের জীবন ও সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও এয়ার ইভাকুয়েশনের ব্যবস্থা গ্রহণ করে। দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থানরত একজন সদস্য যাতে অতি স্বল্প সময়ে উন্নত চিকিৎসা সুবিধার আওতায় আসতে পারেন, সে লক্ষ্যে বিজিবির অপারেশন ও চিকিৎসা শাখা সমন্বিত উদ্যোগে দ্রুত বিজিবি হেলিকপ্টার মোতায়েন করা হয়। বিজিবি হেলিকপ্টারটি দুপুর ২.৩৬ ঘটিকায় চিম্বুলুই বিওপি হতে উড্ডয়ন করে নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে অবতরণ করে। বর্তমানে হাবিলদার মোঃ এলাহান মিয়া সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি বিশ্বাস করে, দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্যই বাহিনীর অমূল্য সম্পদ। তাই দায়িত্ব পালনকালে কোনো সদস্য অসুস্থ বা আহত হলে তাঁর জীবনরক্ষা ও সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়। সদস্যদের কল্যাণ, নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বিজিবি সর্বদা মানবিক, দায়িত্বশীল ও অঙ্গীকারবদ্ধ। দুর্গম সীমান্ত অঞ্চলেও যাতে কোনো সদস্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে বিজিবি আধুনিক চিকিৎসা সহায়তা ও জরুরি উদ্ধার ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিজিবি সদস্য হওয়া সত্বেও তাকে সেনাবাহিনী পরিচালিত সিএমএইচ এ উন্নত চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com