1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

গজারিয়া সৎ মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৫৪ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ইমামপুর ইউনিয়নের চর সাহেবানী গ্রাম থেকে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সৎ মায়ের সাথে অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে ধারণা স্বজনদের।

নিহত কিশোরীর নাম যুথি আক্তার (১৭)। সে উপজেলার ইমামপুর ইউনিয়নের চর সাহেবানী গ্রামের মালয়েশিয়া প্রবাসী জহিরুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।

ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় জানায়, যুথি স্থানীয় মাথাভাঙ্গা দাখিল মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল পাশ করেছে। প্রায় দুই বছর আগে অসুস্থ হয়ে যুথি ও তার এক ছোট ভাইকে রেখে তার মা মারা গেলে বাবা প্রতিবেশী পান্না আক্তারের সাথে বিবাহ করেন। দ্বিতীয় বিবাহ করার কয়েক মাস পর বাবা বিদেশে চলে গেলে বিভিন্ন বিষয় নিয়ে সৎ মায়ের সাথে তার ঝগড়া হতো। সম্প্রতি সৎ মায়ের উপর অভিমান করে তার ছোট ভাই নানা বাড়িতে চলে গেছে।

সোমবার (২ অক্টোবর) দুপুর বারোটার দিকে জানালা দিয়ে যুথির শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এক প্রতিবেশী। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এদিকে নিহতের নানা রবিউল আউয়াল জানান, এই ঘটনার জন্য সৎ মা পান্না আক্তার দায়ী। তাকে খুন করা হোক অথবা আত্মহত্যায় প্ররোচিত করা হোক তার দায় পান্নার। এ বিষয়ে সৎমা পান্নার বিরুদ্ধে তারা থানায় লিখিত অভিযোগ করবেন।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিষয়টি আমাদের কাছে আত্মহত্যা বলে মনে হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com