1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

পটুয়াখালীতে আদালতে তদন্ত রিপোর্ট আসার আগেই একতরফা রায়-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৮৫ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় আদালতে তদন্ত রিপোর্ট আসার আগেই বিবাদীর বিরুদ্ধে একতরফা রায় প্রদানের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের কালারাজা গ্রামে। এ বিষয়ে মামলার বিবাদী মোসা. মিনারা বেগম গং বলেন, সরদার আবদুল রহমান নয়া মিয়ার সাথে আমাদের রেকর্ডীয় জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। উক্ত বিরোধের কারণে সরদার আবদুল রহমান নয়া মিয়া আমাদের নামে এম,পি ৬০৮/২০২২ নং মোকদ্দমায় দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আটখালী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. ইমরান নেওয়াজকে ২০/০৯/২০২২ খ্রি. তারিখের ২১২ নম্বর স্মারকাদেশ মোতাবেক ঘটনাস্থল পরিদর্শন পূর্বক কাগজপত্র পর্যালোচনা করে আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। আটখালী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. ইমরান নেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক কাগজপত্র পর্যালোচনা করে গত ০৫/১২/২০২২ খ্রি. তারিখ আদালতে প্রতিবেদন পেশ করেন। যার স্মারক নং- ইউ.ভূ.অ.১৫৩.আট/২০২২। কিন্তু আদালতে প্রতিবেদন আসার আগেই ০১/১২/২০২২ খ্রি. তারিখ ৪ (চার) দিন আগেই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ

সহকারী মো. জাফর বিবাদীর বিরুদ্ধে একতরফা রায় প্রদান করেন। তদন্ত রিপোর্ট আসার আগেই আমাদেরকে ক্ষতিগ্রস্থ করার হীনমানসে আমাদের বিরুদ্ধে একতরফা রায় প্রদান করে। এ বিষয়ে মামলার ১নং ২য় পক্ষ মো. ইমাম হোসেন বলেন, হাই কোর্ট, জজ কোর্ট এবং সুপ্রিম কোর্টে এই জমি নিয়ে বিরোধের কারণে মামলা বিচারাধীন ও চলমান রয়েছে। কিন্তু ১ম পক্ষ কীভাবে তদন্ত রিপোর্ট আসার আগেই ১ম পক্ষের পক্ষে এবং আমাদের বিরুদ্ধে রায় করে নেয় তা আমরা বুঝতে পারছি না। তিনি আরো বলেন, তাহলে কী টাকার বিনিময়ে এ কাজ করা হয়েছে। তাহলে তো টাকার কাছে আইন ও বিক্রি হয়ে যায়। আমরা বিচার পাব কোথায়। আমরা এর সঠিক বিচার চাই। মামলার নথি ও নকল তুলতে গেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর দেই দিচ্ছি বলে ঘুরাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com