1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

রায়পুরে ঢাবি ছাত্রী ও তার মা বোনসহ ৩ জনকে গলাকেটে হত্যা, গুরুতর আহত আরেক বোন, হত্যার অভিযোগে আটক ১।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৪ টাইম ভিউ

পীরজাদা মোঃ মাসুদ হোসেনঃ

লক্ষ্মীপুরের রায়পুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা হলেন মা শাহিনুর বেগম (৪০), বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সায়মা আক্তার (২১) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)। এ ঘটনায় আহত মেজো মেয়ে কলেজছাত্রী ইকরা আক্তারকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্ত মজুমদার নামে এক যুবককে গনপিটুনি দেয়া হয়েছে। আশংকাজনক অবস্থায় পুলিশ আটক করে তাকেও উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। ধারনা করা হচ্ছে তার বাড়িও কুমিল্লা অঞ্চলে। ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে উত্তেজিত জনতার ইটপাটকেলে পুলিশে ৬-৭ জন সদস্য আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯ টায় রায়পুর পৌরসভার ৩নং ওয়ার্ডের গোডাউন রোড এলাকার গাংপাড়ের আতিক মাষ্টারের বাড়ির ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।

তবে কী কারণে ঘটনা ঘটেছে কেউ বলতে পারেনি এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন ।

নিহতদের বাড়ি কুমিল্লা জেলায়। তারা দীর্ঘ কয়েক বছর ধরে ঘটনাস্থলে ভাড়া থাকেন। নিহত সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আহত ইকরা রায়পুর প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে শাহীনুর তার সন্তানদের নিয়ে ঘটনাস্থলে ভাড়া বাসায় থাকেন। কয়েক বছর আগে তার স্বামী মোঃ কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। কামাল ফেরি করে সিলভারের হাড়ি-পাতিল বিক্রি করতো। মৃত্যূর পর রায়পুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ও সামাজিক দানশীল ব্যাক্তিদের সহায়তায় ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে শাহীনুর ওই বাসায় বসবাস করে আসছেন।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোঃ আব্দুর রাশেদ বলেন, সকালে ২ মেয়েসহ শাহীনুরকে কুপিয়ে হত্যা করা হয়। আরেক মেয়েকে আশংকাজনক অবস্থায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক যুবককে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, হাসপাতালে ৫ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। এর মধ্যে দুই মেয়ে ও তাদের মা মারা গেছেন। তার এক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তাদের সবার শরীরের বিভিন্ন অংশে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া অভিযুক্ত একজনকে গণপিটুনি দিয়ে আহত করা হয়। তার মাথায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com