1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন

গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৬ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা চর বলাকী গ্রামে গোষ্ঠীগত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত বাড়িঘরে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় আলোচিত রাজনৈতিক নেতা গিয়াস উদ্দিনসহ এ পর্যন্ত ৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (০১ জুন) বিকেল থেকে রাতভর দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন চর বলাকী গ্রামের মৃত হাসেম বেপারীর ছেলে আলোচিত রাজনৈতিক নেতা গিয়াস উদ্দিন (৬৫)। মঙ্গলবার গভীর রাতে রাজধানী ঢাকার সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া আটক হওয়া অন্যরা হলেন, চর বলাকী গ্রামের মৃত ফজলুর করিমের ছেলে আনোয়ার হোসেন প্রধান (৫০), হাজী মাহফুজ মেম্বারের ছেলে মনজুর আলম (৪৪), মো. মাসুম (৪৫), টান বলাকী গ্রামের শুকুর আলীর ছেলে মো. জান্নাত (৩১), মাহফুজ প্রধানের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩২) এবং কেরামত আলী মাস্টারের ছেলে মো. মাজহারুল (৫৫)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন এবং স্থানীয়ভাবে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকায় অতিরিক্ত নজরদারি অব্যাহত রেখেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com