1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মানবিক সেবায় অবদানের স্বীকৃতি-গাজীপুর সংবাদ  পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী’র পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন!-গাজীপুর সংবাদ  সফল ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সরব ব্যবসায়ী ও শ্রমিকরা-গাজীপুর সংবাদ  ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাকলী-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পুজা মন্ডপ পরিদর্শন-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন:উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০৮ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী রাণীশংকৈল উপজেলা পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থাপনা ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক কাশিপুর ইউনিয়ন পরিষদ ও ধর্মগড়- কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে সরকারি সেবার মান, ভূমি সংক্রান্ত কার্যক্রম এবং নাগরিক সেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।এরপর তিনি উপজেলার ঐতিহ্যবাহী জগদল কাশিপুর রাজবাড়ী পরিদর্শন করে ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ও পর্যটন সম্ভাবনা বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।পরে মহারাজা উচ্চ বিদ্যালয় এবং সিএস সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শতভাগ বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকাসক্তি ও আত্মহত্যার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।তিনি বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। একটি শিক্ষিত ও সচেতন প্রজন্মই দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারে।”অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও সাইকেল বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান জেলা প্রশাসক।

এদিকে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং সরকারি কৃষি প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথাও মনোযোগ দিয়ে শোনেন তিনি।পরবর্তীতে রাণীশংকৈল পৌরসভা মার্কেটের চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে নির্ধারিত সময়ের মধ্যে

গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশনা দেন সংশ্লিষ্টদের।দিনব্যাপী পরিদর্শনের শেষ পর্যায়ে জেলা প্রশাসক ব্র্যাকের আয়োজিত মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেখানে তিনি ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন।পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে তিনি গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার নির্দেশনা দেন, যাতে সাধারণ মানুষ স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পেতে পারেন।এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জেলা প্রশাসকের এ পরিদর্শনকে উপজেলার উন্নয়ন কার্যক্রম তদারকি, সরকারি সেবার মানোন্নয়ন এবং শিক্ষা, কৃষি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com