1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির ১১ বছর পর যাবজ্জীবন সাজা-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪১ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় দীর্ঘ ১১ বছর পর রায় দিয়েছেন আদালত। আলোচিত এ মামলায় প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে অপর এক আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত আসামি হলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী বগুড়াপাড়া গ্রামের মমিন (পিতা: জালাল প্রামাণিক)। একই মামলার অপর আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত বেকসুর খালাস দেন।মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালে উপজেলার ভাংবাড়ী বগুড়াপাড়া গ্রামের এক বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে রাণীশংকৈল থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ ১১ বছর ধরে তদন্ত, সাক্ষ্যগ্রহণ, চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদন এবং অন্যান্য আলামত পর্যালোচনার পর আদালত প্রধান আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন। এর ভিত্তিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অন্যদিকে, মামলার অপর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য পর্যাপ্ত ও গ্রহণযোগ্য সাক্ষ্য-প্রমাণ না থাকায় আদালত তাকে খালাস প্রদান করেন। রায়ের পর সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে এ ধরনের রায় সমাজে অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com