1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

গোয়াইনঘাটে সাজাপ্রাপ্তসহ ৪টি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রফিক গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুকের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক ও একাধিক পরোয়ানাভুক্ত আসামি রফিককে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রায় সঙ্গীয় ফোর্স নিয়ে, রবিবার রাত আনুমানিক ২টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানার আওতাধীন বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামি রফিক গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মুসলিমনগর গ্রামের গোলাম হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রফিকের বিরুদ্ধে ০২টি সিআর সাজা পরোয়ানা, ০১টি জিআর পরোয়ানা এবং ০১টি সিআর পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।

গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে একাধিক মামলায় সাজা ও পরোয়ানা বহাল রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। অপরাধ দমনে গোয়াইনঘাট থানা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com