1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে শাখাইতি বিদ্যালয়ের জমি দখল করে দোকানকোটা নির্মাণ, গাছ কেটে নিতে চায় দখলদার চক্র-গাজীপুর সংবাদ  ছাতকে পৌরসভার এলজিইডি ও আইইউজিআইপি’র মহা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা সম্পর্ণ-গাজীপুর সংবাদ  Play the latest slots and experience fast payouts at PayID Pokies Australia গলাচিপায় ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির-গাজীপুর সংবাদ  গলাচিপায় নৌযান (যন্ত্রচালিত) শুমারির গণনাকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৬৮ প্রার্থী-গাজীপুর সংবাদ  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীরা বিক্ষোভ সড়ক অবরোধ-গাজীপুর সংবাদ  ​ঠাকুরগাঁওয়ে উদ্ধার হওয়া ৮৪ একর বনভূমিতে চারা রোপণ শুরু-গাজীপুর সংবাদ  Best Online Pokies Australia 2026 mobile experience: play anywhere with ease Online Pokies NZ 2026 official access: Safe and secure gaming for Kiwis বাগবাড়ি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১৬ জন ট্যালেন্টপুলে ও সাধারণ বৃত্তি লাভ করেছে ২ জন-গাজীপুর সংবাদ 

ছাতকে শাখাইতি বিদ্যালয়ের জমি দখল করে দোকানকোটা নির্মাণ, গাছ কেটে নিতে চায় দখলদার চক্র-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ০ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতকের চরমহল্লা ইউনিয়নের শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভুমি দখল করে নিয়েছে একটি মহল।

দীর্ঘ দিন ধরে ওই মহলটি বিদ্যালয়ের জমি জবরদখল করে নিয়ে এ জমিতে ৭ টি দোকান কোঠা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে।

গতকাল সোমবার বিদ্যালয়ের একটি বিশাল গাছ কেটে নিতে চাইলে পুলিশ এ গাছটি বাঁধা দিয়ে ভূমিখেঁকোদেরকে গাছ নিতে দেয় নি।

বিদ্যালয়ের ভূমিতে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা অবস্থায় ২০১৫ সালে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সুনামগঞ্জের জেলা প্রশাসক (রাজস্ব) কর্তৃক বিদ্যালয়ের ভুমি থেকে দোকান উচ্ছেদের আদেশ হয়।

কিন্ত প্রভাবশালী এ চক্রের বিরুদ্ধে পুলিশ অভিযান পরিচালনা করতে পারেনি। সরকারি দল ও তাদের দাপটে উচ্ছেদ অভিযানটি ব্যর্থ হয়।

বিদ্যালয়ের ভূমিতে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন চর চৌড়াই গ্রামের মোশাহিদ আলী, দুলাল মিয়া, আব্দুল মতিন, জয়নাল আবেদীন, সাইদুল ও লায়েক মিয়া। এলাকার লোকজন জানান, এসব দোকান ঘর ভাড়া দেওয়া হয়েছে।

২০২৪ সালে সরকারি ২২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হলে বিদ্যালয়ের ৩ দিকের বাউন্ডারি দেয়াল নির্মাণ করা হয়। একদিকের বাউন্ডারি দেয়াল নির্মাণে বাঁধা দেয় ঐ দখলদার চক্র।

তাদের বাঁধার কারণে সে সময় বিদ্যালয়ের একদিকের দেয়াল নির্মাণ করা হয় নি। তারা বিদ্যালয়ের ভূমিতে ৭ টি দোকানকোঠা নির্মাণ করে ব্যবসা ও দোকান ভাড়া দিয়ে যাচ্ছে।

এ নিয়ে দীর্ঘ দিন ধরে এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ওই চক্রের সাথে এলাকাসীর দ্বন্ধ চরম আকার দারণ করেছে। এ নিয়ে যেকোনো সময় সংঘাত -সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন, শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার বিষয় টি অবগত হয়েছেন।

বিদ্যালয়ের জমিতে দোকান কোঠা নির্মাণ করা হয়েছে। এসব ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com