1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:

ঠাকুরগাঁওয়ে বসতবাড়িতে মাদকের গুদাম, ৩৫৩ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলায় নিজ বসতবাড়িতে মজুত রাখা ৩৫৩ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩।মঙ্গলবার (২১ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব পারপূগী (শিবগঞ্জ) গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে একই দিন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—পূর্ব পারপূগী গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে কোরবান আলী (৪১) ও তার স্ত্রী জেসমিন খাতুন (২৭)।র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কোরবান আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদকদ্রব্য মজুত ও কারবারের অভিযোগে কোরবান আলী ও তার স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেফতার করা হয়।
র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, গ্রেফতার হওয়া দম্পতি দীর্ঘদিন ধরে পেশাদার মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা নিজ বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুত রেখে ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ ও কেনাবেচা করে আসছিলেন।র‌্যাব-১৩ আরও জানায়, উদ্ধার করা ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার দুই আসামিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com