1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ 

‎বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, পেকুয়ায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ-গাজীপুর সংবাদ  ‎

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৯০ টাইম ভিউ

পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা:

সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকটি পেকুয়ায় বন্যাকবলিত প্রায় ৩০০ পরিবারের মাঝে ১১ ধরনের ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
‎
‎মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে পেকুয়া উপজেলার এস.ডি. সিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
‎
‎ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির চকরিয়া শাখার প্রধান সাইফুল ইসলাম রাজন, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, ইউসিবি পেকুয়া শাখার প্রধান এ.এস.সি. শাহীনুল ইসলাম এবং এস.ডি. সিটি সেন্টারের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
‎
ইউসিবি ব্যাংকের কর্মকর্তারা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। পর্যায়ক্রমে পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাকবলিত মানুষের কাছেও এ সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি শুধু তাৎক্ষণিক ত্রাণ বিতরণ নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের টেকসই পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনাও রয়েছে বলে তারা জানান।

‎ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো ইউসিবি ব্যাংক ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎
‎স্থানীয় সচেতন মহলের মতে, বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের এমন মানবিক সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। ইউসিবি ব্যাংকের এই উদ্যোগ অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানকেও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com