1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

জেলা পরিষদ জামালপুরের প্রায় ৭০০ উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন ফাইলবন্দি, প্রধান নির্বাহী কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫৮ টাইম ভিউ

সৈয়দ মুনিরুল হক নোবেল:

জামালপুর জেলা পরিষদের প্রায় ৭০০টি উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন ধরে ফাইলবন্দি থাকায় উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হওয়ার অভিযোগের প্রেক্ষাপটে প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ-আল-মামুনকে স্ট্যান্ড রিলিজ (তৎক্ষণাৎ বদলি) করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১-২২ অর্থবছর থেকে জেলা পরিষদের প্রায় ৭০০টি উন্নয়ন প্রকল্পের ফাইল দীর্ঘদিন নিষ্পত্তিহীন অবস্থায় পড়ে ছিল। এর ফলে জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সড়ক, ড্রেন, কালভার্টসহ নানা উন্নয়নকাজ শুরু বা সম্পন্ন করা সম্ভব হয়নি। এতে উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে।
প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধিদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে প্রশাসনিক পর্যালোচনার পর সরকার আব্দুল্লাহ-আল-মামুনকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন থেকেই তিনি বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক বলেন, নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পর দীর্ঘদিন ধরে আটকে থাকা উন্নয়ন প্রকল্পগুলোর জট দ্রুত নিরসন হবে বলে তিনি আশাবাদী। এতে জেলার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি ফিরবে এবং জনগণ দ্রুত এর সুফল ভোগ করতে পারবে।
জেলার সচেতন মহলের প্রত্যাশা, প্রশাসনিক এই পরিবর্তনের মাধ্যমে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ফাইলবন্দি উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুত শুরু হবে এবং জনসেবামূলক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com