1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালী ডায়বিটিক হাসপাতালে বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্পে ৪ শতাধিক রোগীকে সেবা প্রদান-গাজীপুর সংবাদ  মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু-গাজীপুর সংবাদ  বাউফলে ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,তদন্ত দাবি-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে কমিউনিটি সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  Online kaszinó kezdőknek: aqua spins és a sikeres első lépések What to look for in online table games: strategies for smarter play Mostbet: sürətli ödənişlər və təhlükəsiz pul çəkilişi imkanı ছাতকের রাধানগর মোহাম্মদিয়া মাদ্রাসার  দুই শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন।-গাজীপুর সংবাদ  Mostbet: быстрые выводы и безопасность ваших средств при ставках Giocare in mobilità: la guida ai casino online con app nel 2026

ভান্ডারিয়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে কমিউনিটি সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫ টাইম ভিউ

মোঃ ফেরদৌস মোল্লাহ্ পিরোজপুর জেলা প্রতিনিধি

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস, পিরোজপুর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ৭৫ নং কামিনিপ্রভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা তথ্য অফিস, পিরোজপুরের উচ্চমান সহকারী জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা তথ্য অফিস, পিরোজপুরের তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানী শিশু, কিশোর-কিশোরী ও নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা, ডেঙ্গু, বাল্য বিবাহ, মাদকসহ সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, শিশু ও নারীবান্ধব সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সমাজে বাল্যবিবাহ, মাদক, নারী নির্যাতন ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মেহেদী হাসান, উপজেলা সমন্বয়ক বিডি ক্লিন ভান্ডারিয়া। এসময় তিনি ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি ও পরিছন্নতার অভিযান ও বিডি ক্লিন এর কাজ সম্পর্কে তুলে ধরেন। সকলের নিজ নিজ বাড়ির আঙিনা পরিস্কার পরিছন্ন রাখার জন্য বলেন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, নারী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা শিশু ও নারী উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com