1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
“মেরুদণ্ড” স্বাস্থ্য সুরক্ষায় আধুনিক চিকিৎসায় সচেতনতার বিকল্প নেই: মেয়র শাহাদাত-গাজীপুর সংবাদ  বড়লেখায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিসচার উদ্যোগে ট্রাফিক ক্যাম্পেইন-গাজীপুর সংবাদ  সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা স্বাধীন সাংবাদিকতায় আঘাত: তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ-গাজীপুর সংবাদ  শারদীয় দুর্গাপূজায় গৌরীপুরের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নাজমুল হাসান আরিফ-গাজীপুর সংবাদ  *সুনামগঞ্জ কোর্টে পিটিশন মামলা দায়ের* ছাতকে বসতবাড়ির বাউন্ডারির সাপোর্টিং ওয়াল ভেঙে ঘর নির্মাণের অভিযোগ ভূমিখেকো প্রভাবশালীর বিরুদ্ধে-গাজীপুর সংবাদ  বড়লেখায় ‘রয়েল মার্ক’ ডিজিটাল সেন্টারের উদ্বোধন-গাজীপুর সংবাদ  আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় বসতবাড়িতে হামলা, নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় রাস্তা বিরোধ ও মসজিদে যাতায়াতে বাধা, এলাকাবাসীর ক্ষোভ-গাজীপুর সংবাদ 

পটুয়াখালী ডায়বিটিক হাসপাতালে বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্পে ৪ শতাধিক রোগীকে সেবা প্রদান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৮৮ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

ডায়াবেটিক সমিতির আয়োজনে পটুয়াখালী ডায়বিটিক হাসপাতালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের৭ বিশেষজ্ঞ চিকিৎসক সমন্বয়ে বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্প ২৬’ এ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা কার্যক্রমে ৪ শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয়েছে বলে সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম খান নিশ্চিত করেছেন।

দেশের প্রখ্যাত গ্যাষ্ট্রোএন্টারোলজী বিভাগের জাতীয় অধ্যাপক ডাঃ এ.কে আজাদ খান ও নিউরোমেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ কাজী দ্বীন মোহাম্মদ এর নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দুইদিন ব্যাপী বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্পের শেষদিন শুক্রবার(১৪ আগস্ট) ৪ শতাধিক বিভিন্ন রোগের রোগীদের চিকিৎসা সেবা দিতে সক্ঢম হয়েছেন।
এ বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসক হিসেবে আরও নিয়োজিত ছিলেন ঢাকা থেকে আগত ডায়াবেটোলজি এন্ড এন্ডোক্রাইনোলজি বিভাগে অধ্যাপক ডাঃ মোঃ ফারুক পাঠান, দন্ত বিভাগের অধ্যাপক ডাঃ অরূপরতন চৌধুরী, চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক ডাঃ মীর নজরুল ইসলাম, কার্ডিওলজি বিভাগে অধ্যাপক ডাঃ এম এ রশীদ, ফিজিক্যাল মেডিসিন বিভাগে ডাঃ আবুল খায়ের জামান, নেফ্রোলজি বিভাগে ডাঃ মেহেরুবা আলম, অধ্যাপক ডাঃ ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি। এ ছাড়াও চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতালের ডাঃ জয়গোপাল দাস, ডাঃ মেহনাজ হোসেন, তাঃ কাজী সাইদা নাসরিন, ডাঃ আবদুল্লাহ আল শাদিদ ও ডাঃ মাহফুজা আইরিনসহ অন্যান্যরা।
উক্ত স্বাস্থ্য ক্যাম্পে দেশের প্রখ্যাত গ্যাষ্ট্রোএন্টারোলজী বিভাগের জাতীয় অধ্যাপক ডাঃ এ.কে আজাদ খান ৩৫ জনকে ও নিউরোমেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ কাজী দ্বীন মোহাম্মদ ১২২ জনকে, ডায়াবেটোলজি এন্ড এন্ডোক্রাইনোলজি বিভাগে অধ্যাপক ডাঃ মোঃ ফারুক পাঠান ১০৮ জনকে চিকিৎসাসেবা দিয়েছেন। এ ছাড়া ফিজিক্যাল বিভাগে ২৬ জন, দন্ত বিভাগে ১১ জন, চর্ম বিভাগে ৪৫ জন, নেফ্রোলজি বিভাগে ৩৮ জন এবং কার্ডিওলজি বিভাগে ১৫ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে।
বিকেল ৪ টায় পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতালের সভাপতি জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জাতীয় অধ্যাপক ডাঃ এ.কে আজাদ খান, নিউরোমেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ কাজী দ্বীন মোহাম্মদ, সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম খানসহ অন্যান্য চিকিৎসকগণ ফিতা কেটে সমিতির প্রতিষ্ঠাতা অবৈতনিক সাধারন সম্পাদক মরহুম মোঃ জাহাঙ্গীর শিকদার এর বিশেষ অবদানের জন্য তার নামানুসারে জাহাঙ্গীর শিকদার কর্ণার উদ্বোধন করা হয়। এ সময় জাহাঙ্গীর শিকদারের ছোট ভাই সমিতির আজীবন সদস্য বাদল শিকদার উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com