
সেলিম মাহবুব, ছাতকঃ
সারাদেশের মতো ছাতকে দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে অধিকতর সচেতন ও সম্পৃক্ত করার লক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দ্বিতীয় দিন সোমবার (১৭ আগষ্ট) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
মতবিনিময় সভা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.হানিফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, সাংবাদিক সেলিম মাহবুব, মোশাহিদ আলী, খালেদ আহমদ, আমির আলী, ইউপি সদস্য ও মৎস্য চাষী চাঁদ মিয়া, রশীদ আলী, মৎস্য লীফ মাওলানা মঞ্জুর আলম, মৎস্য চাষী মঞ্জুরুল করিম, পীর এখিন শাহ, দিগেন কর, মহর আলী, আলম মিয়া, মৎস্যজীবি হোলাম রাব্বানী, খামারি আবুল খায়েরসহ প্রমুখ। এ সময় ছাতক বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যচাষী, মৎস্য সমবায় সমিতির লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply