1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মানবিক সেবায় অবদানের স্বীকৃতি-গাজীপুর সংবাদ  পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী’র পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন!-গাজীপুর সংবাদ  সফল ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সরব ব্যবসায়ী ও শ্রমিকরা-গাজীপুর সংবাদ  ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাকলী-গাজীপুর সংবাদ 

নরসিংদীতে জালানি তেল বৃদ্ধির প্রভাব পরেছে পাইকারী সবজির বাজারগুলোতে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১২ টাইম ভিউ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদীর ভরা মৌসুমেও সবজির বাজারে আগুন। টানা বৃষ্টিতে উৎপাদন কমে যাওয়ায় চাহিদার তুলনায় সরবরাহ কমেছে। ফলে জেলার পাইকারি ও খুচরা—দুই বাজারেই বেড়েছে সবজির দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তবে ভালো দাম পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকদের মুখে।
আজ শনিবার জেলার বিভিন্ন পাইকারি হাট ঘুরে দেখা যায়, ভোর থেকেই দূর-দূরান্ত থেকে শত শত পাইকার সবজি কিনতে আসছেন। স্থানীয় কৃষকদের কাছ থেকে দরদাম করে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা সবজি সংগ্রহ করছেন। ভালো দাম পাওয়ায় কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেছে।
কৃষকেরা জানান, কয়েক সপ্তাহ আগে টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার সবজিখেত ক্ষতিগ্রস্ত হয়। এতে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহও কমেছে। ফলে এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। তবে উৎপাদন কম থাকায় অনেক কৃষকই বাড়তি দামের সুবিধা পুরোপুরি নিতে পারছেন না।
ক্রেতাদের অভিযোগ, উৎপাদন কমার সুযোগে একশ্রেণির মধ্যস্বত্বভোগী অতিরিক্ত মুনাফা করছেন। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের সংসারে বাড়তি চাপ তৈরি হয়েছে।
জানা গেছে, জেলার রাধাগঞ্জ, চরসুবুদ্দি, পুটিয়া, মাহমুদাবাদ নামাপাড়া, জংলী শিবপুর, গোকুলনগর, বারৈচা, নারায়ণপুর ও মরজালসহ বিভিন্ন এলাকায় সপ্তাহজুড়ে পর্যায়ক্রমে বসে সবজির হাট। রায়পুরা, বেলাব ও শিবপুর উপজেলায় সারা বছর বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়। এসব এলাকার উৎপাদিত সবজি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার চাহিদা পূরণ করার পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়।
পাইকারি বাজারে প্রতি কেজি আলু ২৫ টাকা, পেঁয়াজ ৪০ থেকে ৫০, লম্বা শিম ৯০ থেকে ১০০, বেগুন ৮০ থেকে ৯০, ঢ্যাঁড়স ৭০ থেকে ৮০, কাঁচা মরিচ ২৫০, টমেটো ১০০ থেকে ১১৫, কাঁকরোল ৬০ থেকে ৭০, ধনেপাতা ৪০ থেকে ৫০, পটোল ৭০, শসা ৬০, করলা ৮০ থেকে ৯০, চিচিঙ্গা ৭০ থেকে ৮০, গাজর ১০০, পেঁপে ৩০, চালকুমড়া ৪০, মিষ্টি লাউ ৫০ থেকে ৮৫, লাউ ৬০ থেকে ৭০ , ফুলকপি ৫০ থেকে ৫৫ টাকা এবং পুঁইশাক, লালশাক ও ধনেপাতা ১৫ থেকে ২৫ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে খুচরা বাজারে আলু ৩৫ টাকা, পেঁয়াজ ৫৫ থেকে ৬০, ঢ্যাঁড়স ৯০ থেকে ১০০, বেগুন ১০০, লম্বা শিম ১০০ থেকে ১২০, কাঁচা মরিচ ৩৩০, টমেটো ১৩০, শসা ৭০ থেকে ৮০, পেঁপে ৩৫, লাউ ৮০ থেকে ৯০, মিষ্টি লাউ ৭৫ থেকে ৯০ টাকা এবং বিভিন্ন শাক ২০ থেকে ৩০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।

পাইকারি ব্যবসায়ী সজীব মিয়া বলেন, ‘নরসিংদীর বিভিন্ন হাট থেকে প্রতিদিন শত শত ট্রাকে সবজি দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। এখন বেশি দামে সবজি কিনতে হচ্ছে, তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।’
রায়পুরার কৃষক রিপন মিয়া বলেন, ‘১৪ শতক জমিতে ঢ্যাঁড়স চাষে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। আজ ৮ কেজি ঢ্যাঁড়স ৭৫ টাকা কেজি দরে বিক্রি করেছি। আশা করছি, এবার কিছুটা লাভ হবে।’
উত্তর বাখরনগর গ্রামের কৃষক স্বপন বিশ্বাস বলেন, ‘১৬ শতক জমিতে সবজি চাষে প্রায় ১০ হাজার টাকা খরচ করেছি। কিন্তু টানা বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। দাম বাড়লেও উৎপাদন না থাকায় কোনো লাভ নেই।’

কৃষক কালাম, নয়ন মিয়া, স্বপন বিশ্বাস, আব্দুল মালেক, শ্যামল, কাওছারসহ অনেক কৃষকের দাবি, কৃষিযন্ত্র, ডিজেল, সার ও কীটনাশকের দাম কমাতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
দূর থেকে আসা পাইকার আব্দুর রহিম বলেন, ‘নরসিংদীর বিভিন্ন এলাকায় প্রতিদিন কোনো না কোনো সবজির হাট বসে। এখানকার সবজির মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন আড়তে এর ব্যাপক চাহিদা রয়েছে।’
খুচরা বিক্রেতা কবির মিয়া বলেন, ‘হাটে পর্যাপ্ত সবজি পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে, তা-ও বেশি দামে কিনতে হচ্ছে। তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুল হক বলেন, ‘এ বছর সবজির আবাদ বেড়েছে। নরসিংদীর উৎপাদিত সবজির মান ভালো হওয়ায় দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানিও বাড়ছে। উৎপাদন ও রপ্তানি আরও বাড়াতে কৃষি বিভাগ কাজ করছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com