1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান-গাজীপুর সংবাদ  ছাতকে ১৩০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ-গাজীপুর সংবাদ  বড়লেখা উপজেলা ছাত্র মজলিসের সভাপতি মামনুন, সেক্রেটারি তানজিম-গাজীপুর সংবাদ  নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মানবিক সেবায় অবদানের স্বীকৃতি-গাজীপুর সংবাদ  পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী’র পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন!-গাজীপুর সংবাদ  সফল ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সরব ব্যবসায়ী ও শ্রমিকরা-গাজীপুর সংবাদ  ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ০ টাইম ভিউ

হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন আব্দুল মান্নান। অন্যদিকে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম সুমন।
শনিবার (২৪ অক্টোবর) রাণীশংকৈল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে সকাল থেকে বিকেল পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা পর্ষদ সূত্রে জানা যায়, সাধারণ সম্পাদক পদে গরুর গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল মান্নান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান আলী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৩ ভোট।
এদিকে সভাপতি পদসহ কমিটির বেশ কয়েকটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে গোলাম রসুল, সহ-সাধারণ সম্পাদক পদে ফইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম, অর্থ সম্পাদক পদে আতাউর রহমান এবং কার্যকরী সদস্য পদে ফারাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সংগঠনের মোট ২৬৮ জন ভোটারের মধ্যে ২৪১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।”
নির্বাচনের সামগ্রিক বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কর্মকর্তা মহসিন আলী বলেন, শ্রমিকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচন শেষ হয়েছে। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হলে বিজয়ী প্রার্থীর সমর্থক ও সাধারণ শ্রমিকদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com