1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ  বর্জনা মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কাপাসিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ফটিকছড়িতে প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন, সনদ নগদ অর্থ প্রদান: শান্তি-গাজীপুর সংবাদ  নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক-গাজীপুর সংবাদ  সাবেক এমপি রোজী কবিরের মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিলে ডা. শাহাদাত হোসেন- গাজীপুর সংবাদ  ছাতক থানা পুলিশের অভিযানে সুনামগঞ্জ পৌর শহর থেকে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পক্ষ থেকে অসহায় পরিবারকে সিমেন্ট প্রদান-গাজীপুর সংবাদ 

বর্জনা মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কাপাসিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১১ টাইম ভিউ

এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বর্জনা গ্রামে আর্তমানবতার সেবায় ‘বর্জনা মানবকল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৪ নভেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বর্জনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। উদ্বোধন করেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু। ২০২৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠার পর থেকেই বর্জনা মানবকল্যাণ ফাউন্ডেশনটি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এলাকার সাধারণ ও অস্বচ্ছল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করেন তিন জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক:
১. ডা. মোহাম্মদ আব্দুল্লাহ হেল বাকী (এমবিবিএস, ওএমইউ, পিজিটি গাইনি এন্ড অপস, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল)। ২. ডা. ফারহানা আক্তার বর্ষা (এমবিবিএস, বিইউসিএমইউ আল্ট্রা, পিজিটি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল)।
৩. ডা. রাকিবুল ইসলাম বিপ্লব (এমবিবিএস, বি.অর্থ, অর্থোপেডিক ও ট্রমা সার্জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল)। দিনব্যাপী এই কার্যক্রমে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসাসেবা গ্রহণে ইচ্ছুক রোগীদের প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস, ব্লাড প্রেসার ও ওজন পরিমাপের ব্যবস্থা করা হয়। ক্যাম্পটিতে মূলত হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, হাড় ও জয়েন্টের ব্যথা, অর্থোপেডিক বা হাড়ভাঙা সমস্যা, গ্যাস্ট্রিক, গাইনোলজিক্যাল সমস্যা, নাক-কান-গলা, শিশু ও চর্মরোগসহ বিভিন্ন জটিল ও সাধারণ রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসাসেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বর্জনা মানবকল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক সেলিম শেখ, অ্যাডভোকেট শামীম শেখ, প্রতিষ্ঠাতা সদস্য সচিব হাবিবুল্লাহ হাবিব, সদস্য মাইনুদ্দিন মোল্লা, সদস্য জুলহাস খন্দকার, সদস্য এস এম ইমন, সদস্য সোহান খন্দকার, সদস্য শামীম খন্দকার এবং সদস্য আবু বক্কর খন্দকার প্রমুখ। এ ছাড়াও অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন, রানিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব, হরিপদ মজুমদার, দুলাল চন্দ্র দত্ত, বর্জনা রণাঙ্গময়ী কালী মন্দিরের আহ্বায়ক বিমল মজুমদারসহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
ক্যাম্পের সার্বিক সফলতা ও এলাকার অসহায় মানুষের কল্যাণে ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com