
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন ও জিআর পরোয়ানাভুক্ত একজন সহ দুইজন-কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলা নং ১৬(৮) ২০২৬ এর গ্রেফতার আসামি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের হাজী আব্দুল মনিরের পুত্র আবু বক্কর রাজা মিয়া (৫০)। ও মামলা নং ২৪৭/২৬ জি আর (ছাতক) এর আসামী পৌর সভার চরেরবন্দ গ্রামের কালা মিয়ার পুত্র বাবুল মিয়া (৪৪), আবু বক্কর রাজা মিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা।
থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামীকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply