1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ 

সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ০ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক:

শিল্পপ্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা, শিল্পখাতের চাহিদাভিত্তিক দক্ষ জনশক্তি তৈরি এবং প্রশিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT), ঢাকায় এক নিয়োগকর্তা সভা (Employer Engagement Meeting) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) SIMT-এর আয়োজনে এবং SICIP-BEIOA PIU-এর সহযোগিতায় আয়োজিত এ সভায় দেশের বিভিন্ন স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানের ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SICIP-BEIOA-GoB-এর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন স্পেশালিস্ট জনাব মোঃ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ কো-অর্ডিনেটর (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এনামুল হক খাঁন, জব প্লেসমেন্ট অ্যান্ড ডাটাবেজ কো-অর্ডিনেটর জনাব মোঃ মহাসিন আলী এবং সাইক গ্রুপের পরিচালক জনাব উম্মে কাউছার সুমনা।

সাইক গ্রুপের গ্রুপ হেড, জব প্লেসমেন্ট জনাব মোঃ মামুনুর রশীদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সাইক গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেলী ইয়াসমিন।

সভায় শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থান, ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ সৃষ্টি এবং শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে (Industry-Academia Collaboration) সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় বক্তারা বলেন, শিল্পখাতের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সমন্বয় সাধন সময়ের দাবি। শিক্ষাপ্রতিষ্ঠান ও নিয়োগকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সুদৃঢ় অংশীদারত্ব প্রতিষ্ঠার মাধ্যমে শিল্পখাতের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি, প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থান বৃদ্ধি এবং শ্রমবাজারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

সভায় অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সাইক গ্রুপ ও SICIP-BEIOA-এর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা প্রশিক্ষণার্থীদের শিল্পখাতের বাস্তব চাহিদা অনুযায়ী দক্ষ করে গড়ে তোলা, ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ সম্প্রসারণ এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কর্মসংস্থান কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে শিল্পখাতের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ সভার সভাপতি এবং সাইক গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেলী ইয়াসমিন প্রধান অতিথি SICIP-BEIOA-GoB-এর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন স্পেশালিস্ট জনাব মোঃ খায়রুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিসিপ-বাইওয়া (SICIP-BEIOA) প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর জনাব মোঃ সাব্বিরুজ্জামান মোড়ল, ট্রেনিং ইনচার্জ জনাব মোঃ মঞ্জুরুল করিম, জব প্লেসমেন্ট অফিসার জনাব মোঃ রুহুল আমীন, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com