1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ 

ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ০ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে অবৈধভাবে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে দিন-রাত ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু ও ভিটমাটি উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে প্রতিফুটের মূল্য হচ্ছে চৌদ্দ টাকা।

শনিবার সরেজমিনে দেখা যায়, ছাতক সদর ইউনিয়নের বাউসা-কেশবপুর গ্রাম সংলগ্ন সুরমা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলন করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এক সপ্তাহ ধরে এই স্থানসহ পার্শ্ববর্তী চারচিরা রনমঙ্গল ও প্রতাপপুর গ্রাম সংলগ্ন সুরমা নদী থেকে এ ভাবে প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে দিন-রাত এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অভিযোগ রয়েছে, নদী থেকে উত্তোলন করা বালু ও ভিটমাটি নির্মাণাধীন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের কাজে সরবরাহ করা হচ্ছে। এভাবে নদী থেকে বালু ও মাটি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক পরিবেশ, তীরবর্তী এলাকা এবং জনবসতির উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। যদিও ইতোমধ্যে নদীর গর্তে বিলিন হয়ে গেছে সুরমার দক্ষিন পাড়ের মল্লিকপুর, মাছুখালী, আন্ধারীগাঁও, বাউসা-কেশবপুর ও সুরমার উত্তর পাড়ের লক্ষীবাউর ও বেতুরা গ্রামের অসংখ্য কৃষিজমি, মসজিদ, কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা। নদী ভাঙ্গনে বিলিন হয়েছে সরকারী কাঁচা-পাকা সড়কও। এখনও এইসব এলাকায় নদী ভাঙ্গন অব্যাহত আছে। জায়গা জমি, ভিটেমাটি হারিয়ে অসংখ্য পরিবার আজ নি:স্ব। সুরমার দক্ষিন পাড়ের এক বাসিন্দা বলেন, শুধু বাউসা-কেশবপুর গ্রামের জমি ভেঙ্গে বিপরীত পাড়ে প্রায় ১১শত একরের বিশাল চর সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাবশালী একটি মহল প্রশাসনকে ম্যানেজ করেই এসব অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এদিকে, গেল এক সপ্তাহ ধরে ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত প্রকাশ্যে বালু ও ভিটমাটি উত্তোলন করা হলেও বিষয়টি তাদের জানা নেই বলে জানিয়েছেন ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ——–।

নদী থেকে বালু ও ভিটমাটি উত্তোলনের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছেন সচেতন মহল। পাশাপাশি উত্তোলনের বৈধতা, সংশ্লিষ্টদের পরিচয় এবং এর সাথে কোন প্রভাবশালী মহলের সম্পৃক্ততা রয়েছে তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com