1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ  ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে “জ্ঞানদ্বীপ” মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন-গাজীপুর সংবাদ  নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  নাটোরের নলডাঙ্গায় আবারও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে রাত পোহালেই বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান বাচ্চু: রাজপথের লড়াকু সৈনিক থেকে জনসেবার অঙ্গীকার-গাজীপুর সংবাদ  ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই শিক্ষামন্ত্রী-গাজীপুর সংবাদ  বাবার শেষ ইচ্ছা পূরণে চাচার পাশে ভাতিজা, চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন কিনতে দিলেন অর্থ- গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ৪ জন আটক, আদালতে সোপর্দ-গাজীপুর সংবাদ 

ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১০ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে সুনামগঞ্জের ছাতকে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

২১ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে উপজেলার খাগামুড়া ফকির বাড়ি মিলাদ মিয়া মার্কেটে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের সহসাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির সভাপতি মিলাদ মিয়া পীরের সভাপতিত্বে এবং তরুণ সংগঠক আবুল বাশারের পরিচালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়,পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমাম মোস্তাক আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট আই হসপিটালের ম্যানেজার সৈয়দ মুঈদ আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, এমবিবিএস ও এফসিপিএস (চক্ষু) ডিগ্রিধারী অধ্যাপক ডা. সৈয়দ মারুফ আলী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল, ঢাকার প্রাক্তন পরিচালক ও অধ্যাপক এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন প্রফেসর ও বিভাগীয় প্রধান।

তিনি ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের গর্বিত সন্তান। তাঁর তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জন্য চক্ষুসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, মহান আল্লাহ যেন তাঁকে নেক হায়াত দান করেন। তিনি যতদিন বেঁচে থাকবেন, সৈয়দ পরিবারের পক্ষ থেকে এ ধরনের মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় বক্তব্য রাখেন কবির আহমদ, আছমান গণি, সাদক আলী, মন্তাজ আলী পীর, আলা মিয়া, আজাদ, আনোয়ার হোসেন রনি, রাজন আহমেদ তালুকদার, গিয়াস মিয়া, আলাল মিয়া, মাস্টার ফয়জুল হক, আজাদুল ইসলাম, আব্দুল আজিজ, বারিক উল্লাহ, আওলাদুজ্জামান, মহছুন আলী, আব্দুল জব্বার, আব্দুল কাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিলেট আই হসপিটালের তত্ত্বাবধানে পরিচালিত এ চক্ষু শিবিরে চক্ষু বিভাগের অভিজ্ঞ চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান ও ডা. তানিম আহমদ চিকিৎসাসেবা প্রদান করেন। তাঁদের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ আলাভী, মো. জুনেদ আহমদ, রিমা বেগম, মারুফা আক্তার, নিরন আহমদ, সজল রায় ও মো. সুহেল আহমদ।

দিনব্যাপী এ আয়োজনে এলাকার কয়েক শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিনামূল্যে এ সেবা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান।

সমাপনী বক্তব্যে আয়োজক কমিটির সভাপতি মিলাদ মিয়া পীর বলেন, “আমার বাবা ও দাদা সামাজিক কার্যক্রম এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁদের সেই আদর্শ অনুসরণ করে আমিও সমাজের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে চাই। ইতিমধ্যে রাস্তাঘাট, কবরস্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রেখেছি। ভবিষ্যতেও আমার পরিবারের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
মানবিক ও জনকল্যাণমূলক এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com